× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৬, ০৫:০১ পিএম

মুরাদনগরে পিঠাপুলি উৎসব

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০২৬, ০৫:০১ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

বাংলার হারানো ঐতিহ্য পিঠাপুলি বাঙালির লোকজ সংস্কৃতি ও কৃষিনির্ভর জীবনের অবিচ্ছেদ্য অংশ, যা এখন অনেকটাই হারিয়ে গেছে। সেই হারানো ঐতিহ্যকে ধরে রাখতে 'পিঠার ঘ্রাণে আনন্দের টানে, এসো সবাই পিঠা উৎসবে' এই স্লোগানকে সামনে রেখে মুরাদনগরের উপজেলার চাঁদ মিয়া মোল্লা ডিগ্রি কলেজে আয়োজন করা হয়েছে দিনব্যাপী পিঠা উৎসব।

শুক্রবার (১৬ জানুয়ারি) কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয় বাঙালির ঐতিহ্যবাহী এই পিঠা উৎসব। মেলায় হরেক রকমের পিঠাপুলির স্বাদ নিতে ভিড় জমায় দর্শনার্থীরা।

পিঠা উৎসবে ১১টি স্টল অংশগ্রহণ করে। সবগুলো স্টলে প্রায় অর্ধশত প্রকারের পিঠাপুলির দেখা মেলে। এদের মধ্যে গ্রামবাংলার জনপ্রিয় পাকন পিঠা, জামাই পিঠা, চিতই পিঠা, কামরাঙ্গা পিঠা, ভাপা পিঠা, দুধ চিতই পিঠা, তেলের পিঠা, পুলী পিঠা, মেরা পিঠা, ডালিয়া পিঠা, জাম পিঠা, পাতা পিঠা, সেমাই পিঠা, পাটিসাপটা পিঠা, চিংড়ি পিঠা, সবজি পিঠা, নাড়ু, চিকেন মোমো, পুডিং নানা ধরনের পিঠাপুলির সমাহার।

পিঠা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের সকল শিক্ষক মেলায় অংশগ্রহণকারীসহ পিঠাপ্রেমীরা।

রূপালী বাংলাদেশ

Link copied!