× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৬, ০৫:১১ পিএম

পাশাপাশি কবরে শায়িত হলেন স্বামী-স্ত্রী ও সন্তান

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ১৭, ২০২৬, ০৫:১১ পিএম

স্ত্রী ও সন্তানসহ কাজী ফজলে রাব্বি রিজভী। ছবি : সংগৃহীত

স্ত্রী ও সন্তানসহ কাজী ফজলে রাব্বি রিজভী। ছবি : সংগৃহীত

রাজধানীর উত্তরায় একটি আবাসিক ভবনে অগ্নিকাণ্ডে নিহত ছয়জনের মধ্যে কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার তিনজনকে পাশাপাশি কবরে দাফন করা হয়েছে।

শনিবার (১৭ জানুয়ারি) বেলা ১১টায় উপজেলার চিওড়া কাজীবাড়ি পারিবারিক কবরস্থানে জানাজা শেষে তাদের দাফন করা হয়।

নিহতরা হলেন— চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া কাজীবাড়ির কাজী খোরশেদ আলমের ছেলে কাজী ফজলে রাব্বি রিজভী (৩৮), তার স্ত্রী আফরোজা আক্তার সুবর্ণা (৩৭) এবং তাদের দুই বছরের একমাত্র সন্তান কাজী ফাইয়াজ রিশান।

পারিবারিক সূত্রে জানা যায়, কাজী ফজলে রাব্বির প্রথম স্ত্রী তিথী প্রায় দুই বছর আগে আকস্মিক অসুস্থতায় মারা যান। দীর্ঘদিনের শোক কাটিয়ে পরিবার ও আত্মীয়দের অনুরোধে তিনি পুনরায় বিবাহবন্ধনে আবদ্ধ হন তিথীর বান্ধবী আফরোজা বেগম সুবর্ণার সঙ্গে। তাদের সংসারে জন্ম নেয় একমাত্র সন্তান কাজী ফাইয়াজ রিশান। প্রতিদিন কর্মস্থলে যাওয়ার আগে তিনি ছেলে রিশানকে উত্তরার নানুর বাসায় রেখে যেতেন এবং ফেরার সময় নিয়ে আসতেন।

তবে শুক্রবার ছুটির দিন থাকায় তারা স্বপরিবারে বাসায় ছিলেন। এ সময়ই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা কাউকেই বাঁচাতে পারেননি।

আফরোজার বোন আফরিন জাহান জানান, আফরোজাকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবারের বাকি দুই সদস্যের মরদেহ কুয়েত মৈত্রী হাসপাতালে নেওয়া হয়। 

তিনি জানান, সবাই ধোঁয়ায় অসুস্থ হয়ে মারা গেছেন। তাদের শরীরে কোনো দগ্ধ চিহ্ন ছিল না। ধারণা করা হচ্ছে, ধোঁয়াজনিত শ্বাসকষ্টেই তাদের মৃত্যু হয়েছে।

নিহতদের আরেক ফুফাতো ভাই কাজী শহীদ বলেন, প্রায় দুই মাস আগে ফজলে রাব্বি স্ত্রী ও সন্তানকে নিয়ে বাড়িতে এসে দুদিন অবস্থান করে ঢাকায় ফিরে যান। আজ স্বামী-স্ত্রী ও সন্তানের মরদেহবাহী অ্যাম্বুলেন্স বাড়িতে অবস্থান করছে। এভাবে একসঙ্গে তিনজনের মৃত্যু—ভাবতেই খুব খারাপ লাগছে। আমরা কল্পনাও করতে পারিনি।

এর আগে গতকাল সকাল ৮টার দিকে উত্তরা ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের একটি সাততলা ভবনের দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে সকাল ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে সকাল ১০টার দিকে আগুন পুরোপুরি নির্বাপণ করা হয়।

Link copied!