× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৬, ০৫:২১ পিএম

তারেক রহমানের মঞ্চে ‘জয় বাংলা’ স্লোগান ছাত্রদল নেতার, ভিডিও ভাইরাল

কুড়িগ্রাম প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৬, ২০২৬, ০৫:২১ পিএম

ছাত্রদল নেতা আবির আব্দুল্লাহ চৌধুরী। ছবি : সংগৃহীত

ছাত্রদল নেতা আবির আব্দুল্লাহ চৌধুরী। ছবি : সংগৃহীত

কুমিল্লার চৌদ্দগ্রামে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনি সমাবেশে ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছেন আবির আব্দুল্লাহ চৌধুরী নামে এক ছাত্রদল নেতা। এ সংক্রান্ত ৯ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। বিষয়টি নিয়ে চলছে আলোচনা ও সমালোচনা।

রোববার (২৫ জানুয়ারি) বিকেলে চৌদ্দগ্রাম এইচ জে সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি আয়োজিত নির্বাচনি সমাবেশে তিনি এ স্লোগান দেন। ওই সমাবেশের প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তবে তারেক রহমান মঞ্চে ওঠার আগেই আবির আব্দুল্লাহ চৌধুরী তার বক্তব্যে একাধিকবার ‘জয় বাংলা’ স্লোগান দেন।

আবির আব্দুল্লাহ চৌধুরী চৌদ্দগ্রাম উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক। তিনি উপজেলার জগন্নাথ দিঘি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুল্লাহ চৌধুরী পাশার ছেলে। তাঁর বাবা জাতীয় পার্টি (কাজী জাফর) চৌদ্দগ্রাম উপজেলা শাখার বর্তমান সভাপতি।

ভাইরাল ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘আজকে এই মঞ্চ থেকে আমার যদি মৃত্যুও হয়, আমি এই মঞ্চ থেকে হাজার বার বলব—জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা।’

পরে এ বিষয়ে আবির আব্দুল্লাহ চৌধুরী গণমাধ্যমকে বলেন, ‘জয় বাংলা কোনো দলের স্লোগান নয়, এটি আমাদের স্বাধীনতার স্লোগান। এর বাইরে কিছু না। স্বাধীনতাবিরোধী শক্তি আমার বিরুদ্ধে লেগেছে।’

Link copied!