× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৬, ০৪:১৫ পিএম

ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মহাসড়ক অবরোধ

কুমিল্লা প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ৫, ২০২৬, ০৪:১৫ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা অংশের কাঠেরপুল এলাকায় ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মহাসড়ক অবরোধ করেন শিক্ষার্থী ও স্থানীয় জনতা। প্রায় এক ঘণ্টা অবরোধের পর স্থানীয় সংসদ সদস্যের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং পুনরায় যান চলাচল শুরু হয়।

রোববার (৫ এপ্রিল) দুপুর ১২টার দিকে কাঠেরপুল এলাকায় এ অবরোধ কর্মসূচি পালন করেন চান্দিনা ও দেবীদ্বার উপজেলার কয়েকটি গ্রামের মানুষ। এতে মহাসড়কের ঢাকা ও চট্টগ্রামমুখী উভয় পাশে প্রায় ৭ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে দুপুর ১টার দিকে ঘটনাস্থলে পৌঁছান স্থানীয় সংসদ সদস্য আতিকুল আলম শাওন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ আশরাফুল হকসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তারা বিক্ষুব্ধ জনতার সঙ্গে কথা বলেন এবং তাদের দাবির বিষয়টি গুরুত্বসহকারে বিবেচনার আশ্বাস দেন। পরে এমপির পক্ষ থেকে ফুটওভার ব্রিজ বা বিকল্প সমাধানের প্রতিশ্রুতি দেওয়া হলে আন্দোলনকারীরা মহাসড়ক থেকে সরে দাঁড়ান।

হাইওয়ে পুলিশ ও ময়নামতি থানার ওসি আব্দুল মবিন বলেন, ‘দুপুর ১টার দিকে অবরোধ তুলে নেওয়ার পর আমাদের প্রচেষ্টায় যান চলাচল স্বাভাবিক হয়। তবে এক ঘণ্টার যানজটের কারণে কিছুটা ধীরগতি রয়েছে, যা দ্রুতই স্বাভাবিক হবে।’

উল্লেখ্য, গত ১ এপ্রিল একই স্থানে মহাসড়ক পারাপারের সময় লরির চাপায় নিহত হন চান্দিনার বড়গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র ইবনে তাইম। এ ঘটনার প্রতিবাদে ৩ এপ্রিল ওই এলাকায় মানববন্ধনও অনুষ্ঠিত হয়।

আন্দোলনকারী আসাদুজ্জামান রাসেল বলেন, ‘কাঠেরপুল অংশটি চান্দিনা ও দেবীদ্বার উপজেলার সংযোগস্থল হওয়ায় প্রতিদিন হাজারো মানুষ, বিশেষ করে শিক্ষার্থীরা ঝুঁকি নিয়ে মহাসড়ক পারাপার করে। গত তিন বছরে এখানে একাধিক দুর্ঘটনায় প্রাণহানি ঘটেছে। তাই দ্রুত ফুটওভার ব্রিজ, ইউলুপ বা আন্ডারপাস নির্মাণের দাবি জানাই।’

তবে প্রশাসন ও স্থানীয় সচেতন মহলের একাংশ এই দাবিকে অযৌক্তিক বলে উল্লেখ করেছেন। তাদের মতে, চান্দিনা অংশের প্রায় ২৫ কিলোমিটার মহাসড়কে ইতোমধ্যে পাঁচটি ফুটওভার ব্রিজ রয়েছে, কিন্তু সেগুলোর যথাযথ ব্যবহার হচ্ছে না। দুর্ঘটনা রোধে জনসচেতনতা বাড়ানো জরুরি।

সড়ক ও জনপথ অধিদপ্তর কুমিল্লার নির্বাহী প্রকৌশলী খন্দকার গোলাম মোস্তফা বলেন, ‘কোনো স্থানে ফুটওভার ব্রিজ বা ইউলুপ নির্মাণের প্রয়োজন হলে আগে লিখিত আবেদন করতে হবে। এরপর টেকনিক্যাল টিম পরিদর্শন করে সিদ্ধান্ত নেবে।’

স্থানীয় সংসদ সদস্য আতিকুল আলম শাওন বলেন, ‘কাঠেরপুল এলাকায় একটি ইউলুপ প্রয়োজন। এটি সময়সাপেক্ষ হলেও আমরা দ্রুত স্থায়ী সমাধানের চেষ্টা করব।’

Link copied!