× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৬, ০১:৩১ পিএম

দাউদকান্দি মহাসড়কে দীর্ঘ যানজট, ভোগান্তিতে যাত্রীরা

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: এপ্রিল ৮, ২০২৬, ০১:৩১ পিএম

ভোরের পর থেকেই ধীরে ধীরে যানবাহনের চাপ বাড়তে থাকে। ছবি : সংগৃহীত

ভোরের পর থেকেই ধীরে ধীরে যানবাহনের চাপ বাড়তে থাকে। ছবি : সংগৃহীত

কুমিল্লার দাউদকান্দি উপজেলার রাজারহাট থেকে গৌরীপুর পর্যন্ত ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের প্রায় পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) ভোর ৪টা থেকে এই যানজট শুরু হয়। এদিকে যানজটে আটকে থেকে যাত্রী, চালক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা চরম ভোগান্তিতে পড়েছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের পর থেকেই যানবাহনের চাপ ধীরে ধীরে বাড়তে থাকে। একপর্যায়ে রাজারহাট থেকে গৌরীপুর পর্যন্ত সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এ সময় মহাসড়কে যান চলাচল প্রায় স্থবির হয়ে পড়ে। 

এমন যানজটের কারণ জানতে চাইলে দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মোহাম্মদ ইকবাল বাহার মজুমদার বলেন, যানবাহনের চাপ এবং এলোমেলোভাবে যানবাহন চলাচলের কারণে এ যানজটের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক করতে পুলিশ কাজ করছে।

স্থানীয় একাধিক বাসিন্দা ও চালকদের অভিযোগ, সকালে দায়িত্ব শেষ করে হাইওয়ে পুলিশ সদস্যরা সরে যাওয়ার পর অনেক চালক মহাসড়কের উল্টো লেনে গাড়ি চালাতে শুরু করেন। এতে যানজটের তৈরি হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!