ঢাকা শুক্রবার, ১৯ জুন, ২০২৬

তারেক রহমানের সরকার কৃষি ও কৃষকবান্ধব : ধর্মমন্ত্রী

মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশিত: মে ৮, ২০২৬, ০৩:৪০ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

জনগণের ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার কৃষিবান্ধব সরকার। দায়িত্ব গ্রহণের পর থেকে এই সরকার কৃষি ও কৃষকের উন্নয়নে কৃষক কার্ডসহ বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন শুরু করেছে বলে মন্তব্য করেছেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। 

শুক্রবার (৮ মে) দুপুরে কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলা পরিষদে কৃষকদের মাঝে বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, দেশের প্রতিটি কৃষকের হাতে বিনামূল্যে কৃষি যন্ত্রপাতি পৌঁছে দিতে বর্তমান সরকার বদ্ধপরিকর। পর্যায়ক্রমে সেটাও বাস্তবায়ন করা হবে।

এ সময় তিনি আরো বলেন, বর্তমান প্রধানমন্ত্রী ক্ষমতাগ গ্রহণের পরে সারাদেশে ইমাম-মুয়াজ্জিন-পুরোহিতদের সম্মানী ভাতা চালু করেছেন। ফ্যামিলি কার্ড বিতরণ শুরু করেছেন। উনার সরকার জনগণের সরকার। এই সরকার জনগণের কল্যাণে কাজ করছে এবং করে যাবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম সারোয়ার রাব্বীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরওপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (মুরাদনগর সার্কেল) এ কে এম কামরুজ্জামান, উপজেলা কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পু, পল্লী উন্নয়ন কর্মকর্তা সফিকুল ইসলাম, উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ, মুরাদনগর থানার ওসি আনোয়ার হোসেন, বাঙ্গরা বাজার থানার ওসি শফিউল আলম।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের 'কুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প'-এর আওতায় মুরাদনগর উপজেলার ২২টি ইউনিয়নে ৯টি বেড প্ল্যান্টার, ১৭টি ধান কর্তন যন্ত্র, ৯টি ভুট্টা মাড়াই যন্ত্র, ২০টি সেচ পাম্প, ২০টি ধান মাড়াই যন্ত্রসহ মোট ১৬৭টি উপকরণ মুরাদনগর উপজেলার বিভিন্ন ইউনিয়নে গঠিত ব্লক পর্যায়ে কৃষকদের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয়েছে। এ ছাড়াও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে খেলাধুলা সামগ্রী ও বিশুদ্ধ পানির উপকরণ বিতরণ করা হয়।