× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৮, ২০২৬, ০৯:৫৯ পিএম

কুমিল্লায় বিজিবি অভিযানে ৯৪ লাক্ষ টাকার ফোনের ডিসপ্লে জব্দ

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মে ৮, ২০২৬, ০৯:৫৯ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

কুমিল্লায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর অভিযানে প্রায় ৯৪ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করা হয়েছে।

শুক্রবার (৮ মে) সুলতানপুর ৬০-বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

বিজিবি জানায়, সকালে সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)-এর অধীনস্থ বড়জ্বালা বিওপির একটি টহল দল কুমিল্লার আদর্শ সদর উপজেলার সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানে সীমান্ত পিলার ২০৭৬/২-এস এর কাছ থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বড়জ্বালা এলাকায় মালিকবিহীন অবস্থায় ১ হাজার ৭০৬টি ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে জব্দ করা হয়।

জব্দকৃত এসব মোবাইল ডিসপ্লের আনুমানিক সিজার মূল্য ৯৩ লাখ ৮৩ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি আরও জানায়, জব্দ করা মালামাল আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে।

সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক এস এম শরিফুল ইসলাম বলেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চোরাচালান প্রতিরোধে বিজিবি নিয়মিতভাবে অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

রূপালী বাংলাদেশ

Link copied!