× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৬, ০৯:৫৭ এএম

সাভারে দুই পোড়া মরদেহ উদ্ধারের ঘটনায় ভবঘুরে যুবক আটক

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০২৬, ০৯:৫৭ এএম

সম্রাট হোসেন। ছবি : সংগৃহীত

সম্রাট হোসেন। ছবি : সংগৃহীত

সাভারে পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টার থেকে দুই পোড়া মরদেহ উদ্ধারের ঘটনায় সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে এক ভবঘুরে যুবককে আটক করেছে পুলিশ।

রোববার (১৮ জানুয়ারি) বিকেলে থানা রোড এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক ওই ভবঘুরে যুবকের নাম সম্রাট হোসেন ওরফে কিং খান (৩৪)। তিনি থানা রোডে বিভিন্ন এলাকায় অবস্থান নিয়ে রাতে পরিত্যক্ত ওই ভবনটিতে থাকতেন। তাকে সবাই পাগল হিসেবেই জানত।

ঢাকা জেলা উত্তরের গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুল ইসলাম বলেন, কয়েকটি সিসিটিভি ফুটেজ পর্যালোচনার পর তাকে আটক করা হয়। গত পাঁচ মাসে সম্রাট ছয়টি হত্যার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে বলেও জানান তিনি। পরে বিস্তারিত জানানো হবে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।

এর আগে রোববার দুপুরে পরিত্যক্ত ভবনটির একটি কক্ষে সদ্য পোড়া দুটির লাশ পড়ে থাকার খবর পায় পুলিশ। বিকেলে সিআইডির ফরেনসিক টিমের সদস্যরা এসে আলামত সংগ্রহের পর পুলিশ লাশ দুটো উদ্ধার করে।

রূপালী বাংলাদেশ

Link copied!