× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৬, ২০২৬, ০৫:৫২ পিএম

বিএনপি নেতার বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ, জরিমানা

রূপালী ডেস্ক

প্রকাশিত: মার্চ ১৬, ২০২৬, ০৫:৫২ পিএম

অভিযানে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ। ছবি : সংগৃহীত

অভিযানে জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ। ছবি : সংগৃহীত

সাভারে বিএনপি নেতা ও তার ভাইয়ের বাড়িতে অবৈধভাবে সংযোগ নিয়ে গ্যাস ব্যবহারের অভিযোগে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সদর ইউনিয়নের কলমা এলাকার বাসিন্দা গোলাম মোস্তফার বাড়িতে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন রায়।

অভিযুক্ত গোলাম মোস্তফা সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক এবং ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান।

জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ সূত্রে জানা যায়, আইন না মেনে গোলাম মোস্তফা ও তার ভাই আরশাদ আলী দীর্ঘদিন ধরে বাসাবাড়ি ও একটি কারখানায় অবৈধভাবে গ্যাস ব্যবহার করে আসছিলেন। এর আগেও একাধিকবার তাদের বাড়িতে অভিযান চালিয়ে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল। কিন্তু পরে তারা আবারও অবৈধভাবে সংযোগ দিয়ে গ্যাস ব্যবহার করতে থাকেন।

অভিযানকালে আরশাদ আলীর বাড়ির ভেতরে পাকা পানির ট্যাংকির মধ্যে লুকানো একটি অবৈধ রাইজার পাওয়া যায়। পরে রাইজারটি জব্দ করে অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযানের সময় আরশাদ আলী পালিয়ে থাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে তার স্ত্রীকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তাকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

এ বিষয়ে সাভার থানা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা মোবাইলে যুগান্তরকে বলেন, ‘আমি বর্তমানে ওমরাহ পালনের জন্য বিদেশে থাকায় বিস্তারিত জানাতে পারছি না। তবে শুনেছি আমার ভাইকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ বিষয়ে আমার কোনো ধরনের সংশ্লিষ্টতা নেই।’

Link copied!