× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৬, ০৯:০৩ পিএম

দিনাজপুরে ৫ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল, ১ জনের স্থগিত

রূপালী ডেস্ক

প্রকাশিত: জানুয়ারি ৪, ২০২৬, ০৯:০৩ পিএম

মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম। ছবি- রূপালী বাংলাদেশ

মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রম। ছবি- রূপালী বাংলাদেশ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরে মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ের শেষ দিনে দুইটি আসনে তিন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন জেলা রিটার্নিং কর্মকর্তা। 

এ নিয়ে দিনাজপুরের ছয়টি আসনে মোট পাঁচজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ ছাড়া বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুর কারণে তার মনোনয়নপত্রটি স্থগিত করা হয়েছে।

রোববার (৪ জানুয়ারি) বিকেলে বাছাইয়ের শেষ দিনে দিনাজপুর-৫ ও দিনাজপুর-৬ আসনের মোট ১৮ জন প্রার্থীর মনোনয়নপত্র যাচাই-বাছাই করা হয়।

দিনাজপুর-৫ (পার্বতীপুর–ফুলবাড়ী) আসনে ঋণ খেলাপির দায়ে আমজনতা দলের প্রার্থী মো. ইব্রাহিম আলী মন্ডলের মনোনয়নপত্র বাতিল করা হয়। এ ছাড়া ওই আসনের অন্য ৯ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

অন্যদিকে, দিনাজপুর-৬ (বিরামপুর–হাকিমপুর–নবাবগঞ্জ–ঘোড়াঘাট) আসনে স্বতন্ত্র প্রার্থী মো. শাহনেওয়াজ ফিরোজ শাহ ও অপর স্বতন্ত্র প্রার্থী মো. আব্দুল্লাহর মনোনয়নপত্র বাতিল করা হয়। স্বতন্ত্র প্রার্থীদের জন্য দাখিলকৃত এক শতাংশ ভোটারের তালিকায় স্বাক্ষরের গড়মিল থাকায় তাদের মনোনয়ন বাতিল করা হয়েছে। এ আসনে বিএনপির প্রার্থী ডা. এ জেড এম জাহিদ হোসেন ও জামায়াতে ইসলামীর প্রার্থী আনোয়ারুল ইসলামসহ ছয়জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

এর আগে যাচাই-বাছাইয়ের প্রথম দিন শুক্রবার (২ জানুয়ারি) দিনাজপুর-১ (বীরগঞ্জ–কাহারোল) আসনে একজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। দ্বিতীয় দিন শনিবার (৩ জানুয়ারি) দিনাজপুর-৩ (সদর) আসনে দলীয় প্রধানের স্বাক্ষর না থাকায় বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রার্থী অমৃত কুমার রায়ের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়। এ ছাড়া মৃত্যুজনিত কারণে বিএনপির প্রার্থী বেগম খালেদা জিয়ার মনোনয়নপত্র স্থগিত করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।

উল্লেখ্য, জাতীয় সংসদ নির্বাচনে দিনাজপুরের ছয়টি আসনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ২৯ ডিসেম্বর মোট ৪৮টি মনোনয়নপত্র জমা দেন প্রার্থীরা। যাচাই-বাছাই শেষে পাঁচজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল, একজনের মনোনয়নপত্র স্থগিত এবং ৪৩ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।

Link copied!