× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৬, ০৫:০৬ পিএম

বিরামপুরে ট্রাকচাপায় বৃদ্ধ নিহত

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৫, ২০২৬, ০৫:০৬ পিএম

ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

দিনাজপুরের বিরামপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল চালক বিদ্দিস আলী বিদ্যুৎ (৬০) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন।

সোমবার (৫ জানুয়ারি) বেলা ১২টার দিকে উপজেলার পৌর শহরের দোয়েল মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার বেলা ১২টার দিকে বিদ্দিস আলী বিদ্যুৎ মোটরসাইকেল চালিয়ে হিলির দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত বিদ্যুৎ দিনাজপুর সদর উপজেলার বাঁশেরহাট এলাকার রইস উদ্দিনের ছেলে। তিনি পেশায় রাজমিস্ত্রি ছিলেন।

বিরামপুর থানার ওসি সাইফুল ইসলাম সরকার জানান, পরিবারের কাছে নিহতের মরদেহ হস্তান্তর করা হয়েছে এবং এ ঘটনায় সড়ক আইনে মামলা করা হয়েছে।

Link copied!