ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বিরামপুরে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল

দিনাজপুর প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১১, ২০২৬, ০৪:১৯ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাগফিরাত কামনায় দিনাজপুরের বিরামপুরে উপজেলা ও পৌর শ্রমিক দলের আয়োজনে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় বিরামপুর শহরের নতুন বাজারে অবস্থিত বিরামপুর পৌর কিন্ডারগার্টেন স্কুল প্রাঙ্গণে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও দিনাজপুর-৬ আসনে বিএনপি মনোনীত জাতীয় সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।

দোয়া মাহফিল ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিরামপুর উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক এমদাদুল হক এবং সঞ্চালনা করেন উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব শাহ আলম মণ্ডল।

দোয়া মাহফিলের পূর্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন: বিরামপুর পৌর শ্রমিক দলের আহ্বায়ক দেলোয়ার হোসেন মোল্লা, দিনাজপুর জেলা মোটর পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক ফজলে রাব্বি, বিরামপুর উপজেলা স্ট্যান্ড কমিটির সভাপতি বাবুল হোসেন বাবুল্লা, পৌর রিকশা-ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাহ আলম বিশ্বাস, বিরামপুর উপজেলা দোকান কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, বিরামপুর দর্জি কারিগর সমিতির সভাপতি সানোয়ার হোসেন প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, ‘দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজীবন বাংলাদেশের গণতন্ত্রের জন্য আপসহীন লড়াই করেছেন। তিনি ছিলেন সততা, ঐক্য ও দৃঢ়তার প্রতীক। দেশ ও জাতির জন্য তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।’

অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত এবং দেশের সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার শান্তি এবং দলের চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করা হয়।

উক্ত দোয়া মাহফিল অনুষ্ঠানে বিরামপুর উপজেলা বিএনপির সভাপতি মিঞা শফিকুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী চৌধুরী রুবেল, পৌর বিএনপির সভাপতি হুমায়ুন কবির, সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজুসহ বিভিন্ন শ্রেণি-পেশার শ্রমিক সংগঠন ও বিভিন্ন ট্রেড ইউনিয়নের নেতৃবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন।