× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ১১:২১ এএম

দাঁড়িয়ে থাকা ট্রাকে কাভার্ড ভ্যানের ধাক্কা, নিহত ১

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৮, ২০২৬, ১১:২১ এএম

দুর্ঘটনাকবলিত ট্রাক । ছবি : রূপালী বাংলাদেশ

দুর্ঘটনাকবলিত ট্রাক । ছবি : রূপালী বাংলাদেশ

দিনাজপুরের ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা মালবোঝাই ট্রাকের সঙ্গে একটি কাভার্ড ভ্যানের সংঘর্ষে ভ্যানচালকের সহকারী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন কাভার্ড ভ্যানটির চালক।

রোববার (৮ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে পৌর শহরের আজাদ মোড় এলাকায় ইসলামী ব্যাংকের সামনে মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আল-আমিন (৪০)। তিনি সৈয়দপুর ওয়াপদা মোড় এলাকার বাসিন্দা। দুর্ঘটনায় আহত হয়েছেন চালক আমিনুল ইসলাম (৪২)।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, ভোরে মহাসড়কের দিনাজপুরগামী লেনের পাশে একটি মালবোঝাই ট্রাক থামিয়ে নষ্ট চাকা মেরামত করছিলেন ট্রাকটির চালক ও তার সহকারী।

এ সময় পেছন থেকে আসা দ্রুতগতির একটি কাভার্ড ভ্যান ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে কাভার্ড ভ্যানটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং কেবিনের ভেতরে আটকে পড়েন চালক ও তার সহকারী।

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে নেওয়ার পর চিকিৎসক চালকের সহকারী আল-আমিনকে মৃত ঘোষণা করেন।

আহত চালক আমিনুল ইসলামকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।

এ বিষয়ে ঘোড়াঘাট থানার ওসি শহিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অতিরিক্ত গতি ও অসতর্কতার কারণেই দুর্ঘটনাটি ঘটেছে। মরদেহ উদ্ধার করা হয়েছে এবং ট্রাক ও কাভার্ড ভ্যানটি জব্দ করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রূপালী বাংলাদেশ

Link copied!