× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ১০:৫১ পিএম

বিরামপুরে ‘জিলাপির টোকেন’ বিতরণের সময় ৩ জামায়াত কর্মী আটক

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ১০:৫১ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

‎দিনাজপুরের বিরামপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীর দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে ভোটারদের মাঝে 'জিলাপির টোকেন' বিতরণের সময় জামায়াতের তিন কর্মীকে আটক করা হয়েছে।

‎বুধবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় পৌরশহরের পলাশবাড়ী এলাকা থেকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিরামপুর থানার ওসি সাইফুল ইসলাম সরকার।

‎স্থানীয়রা জানান, বুধবার সন্ধ্যার দিকে আটক ৩ জন বিরামপুর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের পলাশবাড়ী এলাকায় প্রবেশ করে স্থানীয় ভোটারদের মাঝে গোপনে জিলাপির টোকেন বিতরণ করছিলেন। এ সময় স্থানীয়রা তাদের হাতেনাতে আটক করে প্রশাসনকে অবহিত করেন।

‎খবর পেয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজিয়া নওরীন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। এ সময় জিলাপির বেশ কিছু টোকেনসহ তিনজনকে আটক করে বিরামপুর থানায় সোপর্দ করেন।

‎আটকৃতরা হলেন পৌর শহরের কলেজ বাজার চাঁদপুর এলাকার মৃত তাফাজ উদ্দীনের ছেলে মুকুল সরকার, উপজেলা পরিষদের পূর্ব পাশের মহল্লার মৃত লালু ব্যাপারীর ছেলে শামসুল হক ও শিমুলতলী গড়েরপাড় এলাকার মৃত ফজর উদ্দিনের ছেলে আব্দুল জলিল।

‎ওসি জানান, সন্ধ্যার দিকে জামায়াতের তিন কর্মী ভোটারদের মাঝে জিলাপির টোকেন বিতরণ করছিলেন। স্থানীয়দের মাধ্যমে এমন খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ঘটনাস্থলে উপস্থিত হয়ে টোকেনসহ তাদের আটক করেন।

‎আটক ব্যক্তিরা বর্তমানে বিরামপুর থানায় পুলিশের হেফাজতে রয়েছেন। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন ওসি।

রূপালী বাংলাদেশ

Link copied!