ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

দলীয় কার্যালয়ে সমাবেশ ও মিছিল : আ.লীগের ৫ নেতাকর্মী গ্রেপ্তার

পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০২৬, ০৬:৪২ পিএম
আটককৃতরা। ছবি : রূপালী বাংলাদেশ

দিনাজপুরের পার্বতীপুরে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দলীয় কার্যালয়ে সমাবেশ ও মিছিল করার অভিযোগে স্থানীয় আওয়ামী লীগের পাঁচ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টার দিকে তাদের গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন: পৌর আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আকতার হোসেন (৭০), পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি ডা. সাজ্জাদ হোসেন (৫৫), আওয়ামী লীগের সদস্য গৌরাঙ্গ সরকার (৫৭), বাবলু হোসেন (৫৬) এবং মোটর শ্রমিক ইউনিয়নের সেক্রেটারি তোজাম্মেল হক (৫০)।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সকাল সাড়ে ১১টার দিকে প্রায় শতাধিক আওয়ামী লীগ নেতাকর্মী উপজেলা আওয়ামী লীগের কার্যালয় খুলে সেখানে অবস্থান নেন। এ সময় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের পর কার্যালয়ের সামনে মিছিল করা হয়। পরে দলীয় কার্যালয়ের দ্বিতীয় তলায় অবস্থানকালে ওসির নেতৃত্বে একটি পুলিশ দল অভিযান চালিয়ে তাদের আটক করে থানায় নিয়ে যায়।

পার্বতীপুর মডেল থানার ওসি এম এ ফারুক জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়েছে।