× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ০২:৫৪ পিএম

দিনাজপুরে মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ৮

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০২৬, ০২:৫৪ পিএম

গ্রেপ্তার আসামিরা। ছবি : রূপালী বাংলাদেশ

গ্রেপ্তার আসামিরা। ছবি : রূপালী বাংলাদেশ

দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ২৬০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ করা হয়।

পুলিশের এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকাল ৯টা ৪৫ মিনিটে হাকিমপুর থানার ১ নম্বর খট্টামধবপাড়া ইউনিয়নের মাধবপাড়া গ্রামের আলুহাটির মোড় এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এসআই (নিঃ) মো. মোস্তাফিজার রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ মাদকদ্রব্য উদ্ধার অভিযানে অংশ নেন।

গ্রেপ্তাররা হলেন- মো. পলাশ হোসেন (৩৮), মো. জুয়েল হোসেন (৩৭), মো. লাল চান আলী (২৭), পিয়ারুল ইসলাম (২৭), মো. আজাদুল ইসলাম (৩৮), মো. শাহিন বাবু (৩২), মো. মারুফ হোসেন (১৯) ও মো. নুর জামান (৩৬)। তাদের মধ্যে অধিকাংশ মাধবপাড়া (আলুহাটি মোড়), হাকিমপুর এবং উত্তর কাটলা ও চন্ডীপুর (কাটলা) দিনাজপুরের বিরামপুর উপজেলার বাসিন্দা।

হাকিমপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে এ ধরনের অভিযান চলছে।

রূপালী বাংলাদেশ

Link copied!