× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২, ২০২৬, ০৬:০৬ পিএম

দিনাজপুরে সড়ক বিভাগের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২, ২০২৬, ০৬:০৬ পিএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

বর্তমান সরকারের নির্বাচনি অঙ্গীকার বাস্তবায়নের অংশ হিসেবে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় দিনাজপুরে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে দিনাজপুর সড়ক ও জনপথ অধিদপ্তরের তত্ত্বাবধানে বিভাগীয় প্রাঙ্গণে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

এ উপলক্ষে তত্ত্বাবধায়ক প্রকৌশলীর বাসভবনের সামনের সড়কে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. মোফাজ্জল হোসেন দুলাল।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বৃহত্তর দিনাজপুর অঞ্চল সড়ক বিভাগ সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মাহবুবুল আলম খান, দিনাজপুর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আসাদুজ্জামান, উপবিভাগীয় প্রকৌশলী মো. মাসুদ মাহমুদ ও মো. আমান উল্লাহ আমানসহ সড়ক বিভাগের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে বৃক্ষরোপণ কার্যক্রমের সফলতা ও দেশের কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Link copied!