× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: মে ২, ২০২৬, ০৮:৫২ পিএম

ফ্যামিলি কার্ডের মতো কৃষক কার্ডও হবে সর্বজনীন : সমাজকল্যাণমন্ত্রী

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: মে ২, ২০২৬, ০৮:৫২ পিএম

বক্তব্য দেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। ছবি : রূপালী বাংলাদেশ

বক্তব্য দেন সমাজকল্যাণমন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। ছবি : রূপালী বাংলাদেশ

ফ্যামিলি কার্ডের মতো কৃষক কার্ডও সর্বজনীনভাবে দেওয়া হবে, যেখানে কোনো দল, মত বা ধর্মীয় পরিচয় বিবেচনা করা হবে না বলে জানিয়েছেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন (এমপি)।

শনিবার (২ এপ্রিল) বিকেলে নবাবগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) আয়োজিত পানি সাশ্রয়ী সেচ প্রযুক্তি এবং পলিশেডে উৎপাদিত ফসলের গুণগত মান রক্ষার কৌশল বিষয়ক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ফ্যামিলি কার্ড বিতরণের সময় হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টান কিংবা আওয়ামী লীগ, বিএনপি, জামায়াত বা জাতীয় পার্টি—কোনো রাজনৈতিক বা ধর্মীয় পরিচয় বিবেচনা করা হয়নি। যারা উপযুক্ত, তারাই এই কার্ড পেয়েছেন। একইভাবে কৃষক কার্ডও সর্বজনীনভাবে দেওয়া হবে।

তিনি আরও বলেন, আগামী ১ জুলাই থেকে সারাদেশে উপজেলা পর্যায়ে ফ্যামিলি কার্ড কার্যক্রম আরও সম্প্রসারণ করা হবে, যাতে উপযুক্ত সকল নাগরিক এর আওতায় আসতে পারেন।

কৃষি খাতের সম্ভাবনার কথা তুলে ধরে তিনি বলেন, যশোর ও ঝিনাইদহে সফলভাবে ফুল উৎপাদন হচ্ছে। ফুল চাষ একটি লাভজনক খাত, তাই কৃষকদের এ খাতে আরও বেশি যুক্ত হওয়া উচিত।

স্থানীয় পর্যটন সম্ভাবনার বিষয়েও গুরুত্ব দিয়ে মন্ত্রী বলেন, আশুরার বিল ও সিতাকোর্ট এলাকায় পরিকল্পিত উন্নয়ন করা গেলে দেশ-বিদেশের পর্যটক আকৃষ্ট হবে এবং স্থানীয় অর্থনীতি আরও শক্তিশালী হবে।

তিনি আরও বলেন, বর্তমান সরকার চায় প্রান্তিক পর্যায়ের সকল মানুষকে আর্থিকভাবে স্বাবলম্বী ও স্বনির্ভর করে তুলতে। সেই লক্ষ্যেই বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে।

অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Link copied!