× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: মে ১২, ২০২৬, ০১:৩৬ পিএম

র‌্যাবের অভিযানে ৬.৫ কেজি ওজনের বিষ্ণুমূর্তি জব্দ, আটক ২

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: মে ১২, ২০২৬, ০১:৩৬ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় র‌্যাব-১৩ এর অভিযানে ৬ দশমিক ৫ কেজি ওজনের একটি কালো পাথরের বিষ্ণুমূর্তি জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রত্নতাত্ত্বিক নিদর্শন পাচারের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, সোমবার দুপুর ২টা ১০ মিনিটে র‌্যাব-১৩, সিপিসি-১, দিনাজপুর ক্যাম্পের একটি আভিযানিক দল বীরগঞ্জ উপজেলার ১নং শিবরামপুর ইউনিয়নের নতুন বারো আওলিয়া বাজার এলাকায় অভিযান পরিচালনা করে।

এ সময় মো. আব্দুর রউফের সার ও কীটনাশকের দোকানে তল্লাশি চালিয়ে দোকানের ভেতরে টেবিলের নিচে প্লাস্টিকের ব্যাগে রাখা ৬.৫ কেজি ওজনের একটি কালো পাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করা হয়।

এ ঘটনায় মো. আব্দুর রউফ (৬২) ও গণি মিয়া (৫৪) নামে দুজনকে আটক করা হয়েছে। তারা বীরগঞ্জ উপজেলার গণগাঁও ও দগরাই খাটিয়াদীঘি এলাকার বাসিন্দা।

র‌্যাব জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা স্বীকার করেছেন যে, তারা পরস্পর যোগসাজশে মূল্যবান প্রত্নতাত্ত্বিক নিদর্শনটি সংরক্ষণ করে পার্শ্ববর্তী দেশে পাচারের চেষ্টা করছিলেন।

এ ঘটনায় আটক দুজনের বিরুদ্ধে বীরগঞ্জ থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫(খ) ধারায় মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি জব্দকৃত আলামত থানায় হস্তান্তর করা হয়েছে।

র‌্যাব-১৩ এর পক্ষ থেকে জানানো হয়, প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও চোরাচালানের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকবে।

রূপালী বাংলাদেশ

Link copied!