× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: মে ১২, ২০২৬, ১০:১৭ পিএম

মুসা ডাকাত গ্রেপ্তার

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: মে ১২, ২০২৬, ১০:১৭ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

দিনাজপুরে অপহরণ, চাঁদাবাজি ও পুলিশের ওপর হামলার মামলার মূল আসামি মো. মুসা (২৭) ও তার কথিত স্ত্রী মোছা. আয়শা সিদ্দিকা (২২)কে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১১ মে) গভীর রাতে দিনাজপুর শহরের কালিতলা সরদারপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২৩ এপ্রিল দিনাজপুর শহরের শেরশাহ মোড় এলাকা থেকে ধনঞ্জয় রায় ও তার বন্ধু হেমন্ত রায়কে অপহরণ করা হয়। পরে তাদের দিনাজপুর সদর উপজেলার বড়ইল এলাকার একটি পরিত্যক্ত বাড়িতে আটকে রেখে পরিবারের কাছে চার লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগীদের পরিবারের অভিযোগের ভিত্তিতে কোতোয়ালি থানা পুলিশ অভিযান চালিয়ে অপহৃতদের উদ্ধার করে। অভিযানের সময় পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। ঘটনাস্থল থেকে কয়েকজনকে আটক করা হলেও মামলার মূল আসামি মো. মুসা পালিয়ে যান।

পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে বিশেষ অভিযান পরিচালনা করে পুলিশ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। এ সময় তার সঙ্গে থাকা মোছা. আয়শা সিদ্দিকাকেও আটক করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হালিম জানান, গ্রেপ্তারকৃত মুসার বিরুদ্ধে চুরি, ছিনতাই, ডাকাতি, অপহরণ ও সন্ত্রাসী কর্মকাণ্ডসহ একাধিক মামলা রয়েছে। অভিযানে ঘটনাস্থল থেকে ধারালো রামদা, হাঁসুয়া, ছোরা, মোবাইল ফোন ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

দিনাজপুর জেলা পুলিশ জানিয়েছে, জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অপরাধীদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

রূপালী বাংলাদেশ

Link copied!