× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: জুন ২, ২০২৬, ০৫:১৬ পিএম

হাকিমপুরে মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে আহত

দিনাজপুর প্রতিনিধি

প্রকাশিত: জুন ২, ২০২৬, ০৫:১৬ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

দিনাজপুরের হাকিমপুর উপজেলার নয়ানগর গ্রামে সপ্তম শ্রেণির এক স্কুলছাত্রীকে উত্ত্যক্ত ও শ্লীলতাহানির প্রতিবাদ করায় তার বাবা ও মামাকে পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে। এ সময় ছাত্রীর মা, নানি ও মামিকেও একটি কক্ষে আটকে রেখে মারধর করা হয়। এ ঘটনায় ৭ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের হয়েছে এবং প্রধান আসামি গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (২ জুন) দুপুরে বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন হাকিমপুর থানার ওসি জাকির হোসেন।

তিনি জানান, গত রোববার রাতে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে নুরুজ্জামান হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এবং মনোয়ার হোসেনকে আশঙ্কাজনক অবস্থায় দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ওসি জাকির হোসেন আরও জানান, ঈদের ছুটিতে ঢাকার গাজীপুর থেকে গ্রামের বাড়িতে আসা এক স্কুলছাত্রীকে স্থানীয় এক কিশোর উত্ত্যক্ত ও শ্লীলতাহানি করে। বিষয়টি নিয়ে অভিযুক্তের পরিবারকে জানাতে গেলে হামলার ঘটনা ঘটে।

এ ঘটনায় সোমবার স্কুলছাত্রীর মা বাদী হয়ে ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পুলিশ প্রধান অভিযুক্ত আহসানকে গ্রেপ্তার করে আজ মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের অভিযান চলছে।

রূপালী বাংলাদেশ

Link copied!