× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশিত: জুন ২৭, ২০২৫, ০৫:৪৯ পিএম

ফুলবাড়ীতে বাস-কাভার্ড ভ্যানের সংঘর্ষে আহত ৪

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশিত: জুন ২৭, ২০২৫, ০৫:৪৯ পিএম

দুর্ঘটনার পর বাস-কাভার্ড ভ্যান থেকে আহতদের উদ্ধার করেন ফুলবাড়ী ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি- সংগৃহীত

দুর্ঘটনার পর বাস-কাভার্ড ভ্যান থেকে আহতদের উদ্ধার করেন ফুলবাড়ী ফায়ার সার্ভিসের কর্মীরা। ছবি- সংগৃহীত

দিনাজপুরের ফুলবাড়ীতে যাত্রীবাহী বাস মোল্লা স্পেশাল ও অনলাইন পার্সেল পরিবহনকারী স্ট্রেটফাস্ট কর্ভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে চারজন আহত হয়েছেন। এদের মধ্যে কাভার্ড ভ্যানের চালক ও তার সহকারীর অবস্থা আশঙ্কাজনন। 

শুক্রবার (২৭ জুন) সকাল ৯টা ৪০ মিনিটে ফুলবাড়ী-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের রাজারামপুর ফকিরপাড়া এলাকার গুপ্তা প্লাইউড ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে দিনাজপুরগামী কাভার্ড ভ্যান ও বিপরীত দিক থেকে আসা দিনাজপুর-ঢাকাগামী মোল্লা স্পেশাল বাস মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দুটি গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং গুরুতর আহত হন চারজন।

ফুলবাড়ী ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে কভার্ড ভ্যানের চালক সজিব হোসেন (৪৫) ও হেলপার আরিফুল ইসলামের অবস্থা গুরুতর হওয়ায় তাদের রংপুর মেডিকেলে পাঠানো হয়।

তবে আহত অপর দুজনের নাম-পরিচয় জানা যায়নি।

ফুলবাড়ী থানার ওসি একেএম খন্দকার মহিব্বুল ইসলাম জানান, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। দুর্ঘটনাকবলিত বাস ও কর্ভাট ভ্যান থানায় নিয়ে আসা হয়েছে এবং তদন্ত কার্যক্রম প্রক্রিয়াধীন।

Link copied!