× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৯, ২০২৫, ০৩:৩০ পিএম

ইঁদুর মারার বিষ খেয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

রূপালী ডেস্ক

প্রকাশিত: আগস্ট ৯, ২০২৫, ০৩:৩০ পিএম

বীরগঞ্জ থানা। ছবি- সংগৃহীত

বীরগঞ্জ থানা। ছবি- সংগৃহীত

দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় পারিবারিক কলহের জেরে ইঁদুর মারার বিষ খেয়ে এক দম্পতির মৃত্যুর খবর পাওয়া গেছে। শনিবার (৯ আগস্ট) ভোরে উপজেলা মোহাম্মদপুর ইউনিয়নের লক্ষ্মীপুর কামারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই এলাকার মানিক গোবিন্দ রায়ের ছেলে মানিক চন্দ্র রায় (৪০) ও তার স্ত্রী সুবাসা রানী রায় (৩৫)।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, ‘ভোরে স্বামী-স্ত্রীর মধ্যে পারিবারিক ঝগড়া হয়। একপর্যায়ে দুজনেই ইঁদুর মারার বিষ খান। তাৎক্ষণিকভাবে স্বজনরা তাদের বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।’

খবর পেয়ে বীরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

এ ঘটনায় বীরগঞ্জ থানার ওসি আব্দুল গফুর সংবাদমাধ্যমকে জানান, ‘প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দাম্পত্য কলহ থেকেই তারা বিষপান করেছেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। ঘটনাটি গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।’

Link copied!