বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় ফেনী জেলার বিভিন্ন মসজিদে কুরআন খতম ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে খালেদা জিয়ার ফুলগাজী উপজেলার শ্রীপুর এলাকার পৈত্রিক বাড়ির সামনে জামে মসজিদে বিশেষ দোয়ার আয়োজন করা হয়েছে।
এতে ফুলগাজী উপজেলা বিএনপির আহ্বায়ক ফখরুল আলম স্বপন, সদস্য সচিব আবুল হোসেন, যুবদলের যুগ্ম আহ্বায়ক ইসমাইল ভূইয়া টিপু ও কৃষক দলের সাধারণ সম্পাদক আলা উদ্দিন রিয়াজসহ সাধারণ মুসল্লি ও নেতাকর্মীরা অংশ নেন।
এ ছাড়াও ফেনীর বিভিন্ন মসজিদে দোয়া ও কুরআন খতমের আয়োজন করেছে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।


