ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

শিক্ষার্থীদের নির্বাচনি প্রচারে অংশগ্রহণ করানোয় শিক্ষককে জরিমানা

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ২৪, ২০২৬, ০৬:৫৮ পিএম
প্রতীকী ছবি

ফেনীর সোনাগাজী চরদরবেশ ইউনিয়ন এলাকার আশরাফুল উলুম আকবরিয়া মাদ্রাসায় ছাত্র-ছাত্রীদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নির্বাচনি প্রচারে অংশগ্রহণ করানোর কারণে উক্ত মাদ্রাসার শিক্ষক মোশাররফ হোসেনের ৩ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (২৪ জানুয়ারি) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) মো. ইউছুপ মিয়া।

মো. ইউছুপ মিয়া বলেন, রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর ১৫ ধারা লঙ্ঘনের দায়ে ২৭(ক) ধারার আলোকে শিক্ষক মোশাররফ হোসেনের ৩ হাজার টাকা জরিমানা করা হয়। তিনি আরও বলেন, নির্বাচনি পরিবেশ সুষ্ঠু রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং আচরণবিধি ভঙ্গকারীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।