× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

ফেনী প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৬, ১০:৫৩ পিএম

জামায়াত আমিরকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়লেন শহীদ জননী

ফেনী প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৬, ১০:৫৩ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

ফেনীতে জামায়াতে ইসলামীর নির্বাচনি জনসভায় জুলাই আন্দোলনের শহীদ পরিবার ও আহতদের বিশেষ স্থানে পৃথক বসার ব্যবস্থা করা হয়। 

শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে ফেনী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

বক্তব্যকালে জুলাই শহীদ পরিবার ও আহতদের উদ্দেশে আবেগ ও নির্দেশনা এবং তাদের নিয়ে দেশবাসীর ভূমিকা কেমন হওয়া উচিৎ তা নিয়ে কথা বলেন জামায়াত আমির। পরে বক্তব্য শেষে জামায়াত আমির ডা. শফিকুর রহমান জুলাই শহীদ পরিবার ও আহতদের খোঁজ-খবর নিতে তাদের কাছে যান। এ সময় এক শহীদ জননী জামায়াত আমিরকে জড়িয়ে আহাজারি শুরু করলে হৃদয়বিদারক দৃশ্যের অবতারণ হয়। অশ্রুশিক্ত হয়ে ওঠেন আশপাশে থাকা জামায়াতের নেতাকর্মীরা। হাউমাউ করে কেঁদে ওঠেন অপর শহীদ জননী ও স্বজনরাও।

ফেনী জেলা জামায়াতের আমির মুফতি আবদুল হান্নানের সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন জামায়াতের সহকারী সেক্রেটারি এ টি এম মাছুম, ডাকসু ভিপি সাদিক কায়েম, ফেনী-১ আসনে দাঁড়িপাল্লা প্রার্থী অ্যাডভোকেট এস এম কামাল উদ্দিন, ফেনী-৩ আসনে দাঁড়িপাল্লা প্রার্থী ডা. ফখরুদ্দিন মানিক, ফেনী-২ আসনের ১১ দলীয় জোট প্রার্থী এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া, এ কে এম সামছুদ্দিন। 

ফেনী জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আবদুর রহীমের সঞ্চালনায় জনসভায় জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

রূপালী বাংলাদেশ

Link copied!