× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ০৯:৫৬ এএম

সোনাগাজীতে ঝুঁকিপূর্ণ ৩৫ ভোটকেন্দ্র

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১, ২০২৬, ০৯:৫৬ এএম

জাতীয় সংসদ নির্বাচন লোগো। ছবি : সংগৃহীত

জাতীয় সংসদ নির্বাচন লোগো। ছবি : সংগৃহীত

ফেনী-৩ আসনটি সোনাগাজী ও দাগনভুঞা দুই উপজেলাকে নিয়ে গঠিত। এর মধ্যে সোনাগাজী উপজেলায় মোট ২ লাখ ৫৭ হাজার ৩৮৮ জন ভোটার রয়েছেন। এদের মধ্যে পুরুষ ১ লাখ ৩২ হাজার ৭১৭ জন, নারী ১ লাখ ২৪ হাজার ৭৭১ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার একজন।

উপজেলায় নতুন ভোটার হিসেবে নিবন্ধিত হয়েছেন ৯ হাজার ৭৪২ জন। মোট ভোটকেন্দ্রের সংখ্যা ৮৩টি, যার মধ্যে ৩৫টি ভোটকেন্দ্র ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এ ঝুঁকিপূর্ণ (অতি গুরুত্বপূর্ণ) হিসেবে চিহ্নিত করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নির্বাচনের প্রতিটি ভোটকেন্দ্র সিসিটিভির আওতায় আনা হয়েছে। একই সঙ্গে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি ও আনসার বাহিনী একযোগে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করবে।

সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাহী  কর্মকর্তা রিগ্যান চাকমা বলেন, সোনাগাজীতে নির্বাচনি পরিবেশ শান্তিপূর্ণ রয়েছে। প্রার্থীরা যথাযথ সহযোগিতা করছেন এবং নির্বাচনি আচরণবিধি মেনে চলছেন। প্রশাসন যেখানে আচরণবিধি লঙ্ঘন হচ্ছে সেখানে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিচ্ছে। প্রত্যেক ভোটকেন্দ্র সিসিটিভির আওতায় আনা হয়েছে। পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশ ও আনসার বাহিনী একযোগে নিরাপত্তা নিশ্চিত করবে। কোথাও কোনো সমস্যা হবে না বলে আমরা আশা করছি।

রূপালী বাংলাদেশ

Link copied!