× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৫, ২০২৬, ০৯:২০ এএম

আড়াই মাস বয়সি শিশুকন্যাকে জিম্মি করে লুটপাট-অগ্নিসংযোগ

সোনাগাজী (ফেনী) প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ৫, ২০২৬, ০৯:২০ এএম

আড়াই মাস বয়সি শিশুকন্যাকে জিম্মি করে লুটপাট-অগ্নিসংযোগ। ছবি : রূপালী বাংলাদেশ

আড়াই মাস বয়সি শিশুকন্যাকে জিম্মি করে লুটপাট-অগ্নিসংযোগ। ছবি : রূপালী বাংলাদেশ

ফেনীর সোনাগাজীতে দাবিকৃত পাঁচ লাখ টাকা চাঁদা না পেয়ে সাবেক এমপি হাজি রহিম উল্লাহর ভাই মৎস্য খামারি-ব্যবসায়ী হাজি সিরাজুল হকের বাড়িতে লুটপাট শেষে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

উপজেলার আমিরাবাদ ইউনিয়নের সোনাপুর গ্রামের হাজি সিরাজের নতুন বাড়িতে মঙ্গলবার (৩ মার্চ) রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এদিকে প্রধানমন্ত্রী তারেক রহমান ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহ উদ্দিন আহমদের কাছে জীবনের নিরাপত্তা চেয়ে বুধবার (৪ মার্চ) দুপুরে সংবাদ সম্মেলন করে ক্ষতিগ্রস্ত পরিবার সদস্যরা। অগ্নিকাণ্ডে পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতির পরিমাণ নির্ধারণ করা হয়েছে। ক্ষতিগ্রস্ত হাজি সিরাজ সোনাগাজী পৌর বিএনপির সাবেক সভাপতি আবুল মোবারক ভিপি দুলালের শ্বশুর।

পু্লিশ, ক্ষতিগ্রস্ত পরিবার ও এলাকাবাসী জানায়, ফেনী-৩ আসনের সাবেক স্বতন্ত্র সাংসদ কারাবন্দি হাজি রহিম উল্লাহর ছোট ভাই ও বিএনপি নেতা ভিপি দুলালের শ্বশুর হাজি সিরাজুল হক মুহুরী প্রজেক্ট এলাকার একজন মৎস্য খামারি-ব্যবসায়ী। গত ৭ ফেব্রুয়ারি তার স্ত্রী ও সন্তানেরা খামারের মালামাল আনতে গেলে ওই এলাকার সন্ত্রাসী সোহেল, শাহীন, আসিফ, মোশাররফ, কেফায়েত ও আরিফের নেতৃত্ব ১৫-২০ জন সন্ত্রাসী হাজি সিরাজের স্ত্রী ও পুত্র বিপ্লবকে কুপিয়ে এবং পিটিয়ে আহত করে। এ সময় বিপ্লবের ব্যবহৃত মোটরসাইকেলটি সন্ত্রাসীরা লুট করে নিয়ে যায়। মোটরসাইকেলটি ছাড়ার বিনিময়ে সন্ত্রাসীরা হাজি সিরাজের কাছে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করে। অন্যথায় হাজি সিরাজের বসতঘরে অগ্নিসংযোগের হুমকি দেয়। 

মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে উল্লেখিত সন্ত্রাসীরাসহ ৩০-৩৫ জন সশস্ত্র সন্ত্রাসী দলবদ্ধ হয়ে হাজি সিরাজের আড়াই মাস বয়সি শিশুকন্যাকে জিম্মি করে আলমারি ভেঙে ১৩-১৪ ভরি স্বর্ণ, নগদ ৮ লাখ টাকা লুট করে কয়েকটি বোমা ফাটিয়ে বসতঘরে অগ্নিসংযোগ করে। ক্ষতিগ্রস্ত পরিবারের পক্ষ থেকে ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে রাত ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

সোনাগাজী ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মফিজুর রহমান অগ্নিসংযোগের সত্যতা নিশ্চিত করেছেন। সোনাগাজী মডেল থানার ওসি মো. কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ক্ষতিগ্রস্তদের পক্ষ থেকে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

বুধবার দুপুরে সোনাগাজী পৌর শহরের রাজমহল রেস্টুরেন্টে দোষীদের দ্রুত গ্রেপ্তার, শাস্তি ও জীবনের নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন করেছেন হাজি সিরাজুল হকের ছেলে ঢাকা জজকোর্টের শিক্ষানবিশ আইনজীবী মো. বিপ্লব। এ সময় তার মা আনোয়ারা বেগম, বোন শারমিন আক্তার ও আইরিন আক্তার উপস্থিত ছিলেন। আনোয়ারা বেগম বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে তারা জানিয়েছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!