ফেনীর সোনাগাজীতে পবিত্র রমজান উপলক্ষে কালা জীবন ভূঞা ফাউন্ডেশনের উদ্যোগে ধারাবাহিকভাবে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে ফাউন্ডেশনের পক্ষ থেকে ১ নং ওয়ার্ডের ১৫০ পরিবারের মাঝে ঈদ উপহার তুলে দেওয়া হয়।
কালা জীবন ভূঞা ফাউন্ডেশনের সভাপতি আবু ছুপিয়ান ভূঞার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মোশারফ হোসেন বাবলু ভূঞা, সহ সভাপতি ইসমাইল ভূঞা, হারুনর রশীদ, সহ সাধারণ সম্পাদক আবদুল হাই পলাশ, জহির উদ্দিন পারভেজ ভূঞা, প্রচার সম্পাদক জিয়া ভূঞা, সহ সাংগঠনিক সম্পাদক মোহসীন ভূঞা ও নোবেল ভূঞা।
উপহারপ্রাপ্ত পারুল আক্তার বলেন, প্রতি বছর কালা জীবন ভূঞা ফাউন্ডেশন আমাদের ঈদ উপহার দিয়ে থাকে। এবারও আমরা উপহার পেয়েছি।” অন্য একজন মোঃ মানিক বলেন, “ফাউন্ডেশন থেকে উপহার পেয়ে অনেক খুশি হয়েছি। আল্লাহ তাদের মঙ্গল করুন।

