ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

দাগনভূঞায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৪ পরিবারকে বিএনপি নেতার সহায়তা

দাগনভূঞা (ফেনী) প্রতিনিধি
প্রকাশিত: এপ্রিল ১১, ২০২৬, ০৮:৩৯ পিএম
ছবি : রূপালী বাংলাদেশ

ফেনীর দাগনভূঞা উপজেলার মাতুভূঞা ইউনিয়নে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত চারটি পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছেন উপজেলা বিএনপির আহ্বায়ক আকবর হোসেন।

শনিবার (১১ এপ্রিল) সকালে তার ব্যক্তিগত পক্ষ থেকে পরিবার চারটিকে ২০ হাজার টাকা করে সহায়তা দেন। পরিবার চারটি হলো- মাতুভূঞা ইউনিয়নের রামানন্দপুর গ্রামের বক্কা জমাদার বাড়ির বিবি আমেনা, আলেফা খাতুন, বেলফা খাতুন ও রোশনা খাতুনের পরিবার।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি শাহিন আকবর, দাগনভূঞা পৌর বিএনপির আহ্বায়ক শফিকুল ইসলাম বাবুল, পৌর বিএনপি নেতা মো. আবু নাছের, ইয়াকুবপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ইয়াছিন হিরণ ভূঞা, সিন্দুরপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক দলিল উদ্দিন দুলাল, রাজাপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান, যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন, বাকি বিল্লাহ, জায়লস্কর ইউনিয়ন বিএনপি নেতা দিদার ভূঞা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক পেয়ার আহমেদ (মেম্বার) এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।

উল্লেখ্য, গত ৩ এপ্রিল অগ্নিকাণ্ডের ঘটনায় এ চারটি পরিবারের বসতঘর পুড়ে যায়।