ফেনীর সোনাগাজীতে উপজেলা প্রকৌশলী কার্যালয়ের আয়োজনের উপজেলা প্রকৌশলীর বিদায় ও নবীন প্রকৌশলীর বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
মঙ্গলবার (১২ মে) উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রকৌশলী জয় সেনের সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিদায়ী প্রকৌশলী মনির হোসেন। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক পৌর মেয়র জামাল উদ্দিন সেন্টু।
এই সংবর্ধনা অনুষ্ঠানে বিদায়ী উপজেলা প্রকৌশলী মনির হোসেনকে সম্মাননা স্মারক তুলেদেন আগত অতিথি ও উপজেলা প্রকৌশলী কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ। মনির হোসেন কর্মকালীন সময়ে সোনাগাজী উপজেলার অবকাঠামোগত উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। অনুষ্ঠানে তার নতুন কর্মস্থলে বদলিজনিত বিদায় উপলক্ষে সহকর্মী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ আবেগঘন বক্তব্য প্রদান করেন।
একই অনুষ্ঠানে সোনাগাজীতে নবনিযুক্ত উপজেলা প্রকৌশলী জয় সেনকে উষ্ণ অভ্যর্থনা ও বরণ করে নেওয়া হয়। নবাগত প্রকৌশলী হিসেবে যোগদানের মাধ্যমে তিনি উপজেলার প্রকৌশল কার্যক্রমকে আরও গতিশীল করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
অনুষ্ঠানে উপজেলা প্রকৌশল কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী এবং স্থানীয় প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বক্তারা বিদায়ী প্রকৌশলীর দীর্ঘায়ু ও সাফল্য কামনা করার পাশাপাশি নবাগত প্রকৌশলীকে সার্বিক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
অনুষ্ঠান সঞ্চালনা করে উপজেলা উপসহকারী প্রকৌশলী নাজমুল হুদা।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন