ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

গাইবান্ধা জেলা নিষিদ্ধ ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২৬, ০৯:১৩ এএম
আসিফ সরকার। ছবি : সংগৃহীত

গাইবান্ধা জেলা নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি আসিফ সরকারকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বুধবার (১৪ জানুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে পৌর শহরের কলেজপাড়া এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাতে গাইবান্ধা জেলা পুলিশের গোয়েন্দা শাখার বিশেষ অভিযানে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সভাপতি আসিফ সরকারকে তার বাসা থেকে গ্রেপ্তার করা হয়। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, তিনি শহরের নিজ বাসায় অবস্থান করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

গাইবান্ধা জেলা গোয়েন্দা পুলিশের ওসি নজরুল ইসলাম বলেন, ‘আসিফ সরকার নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সভাপতি। তার বিরুদ্ধে নাশকতার মামলাসহ একাধিক অভিযোগ রয়েছে। এসব অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে।’

তিনি আরও বলেন, গ্রেপ্তারকৃত আসিফ সরকারকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে আদালতে সোপর্দ করা হবে।