গাইবান্ধা সদর উপজেলা পরিষদ চত্বর থেকে জাতীয় নির্বাচনের জন্য নির্বাচনি সরঞ্জামবাহী একটি নসিমন উল্টে ২ নারীসহ তিন নির্বাচনি কর্মকর্তা আহত হয়েছেন।
বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরের পর গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কের হাসেমবাজার নামক স্থানে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দুপুরে ঘাগোয়া ইউনিয়নের তালতলা নির্বাচনি কেন্দ্রে নসিমনযোগে সরঞ্জামসহ কর্মকর্তারা যাচ্ছিলেন। পথে হাসেমবাজার এলাকায় নসিমনের চাকা ফেটে যায়। এতে নসিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায়। ঘটনায় ২ নারী ও তিন নির্বাচনি কর্মকর্তা আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেন।
এ বিষয়ে গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার লায়লাতুল হোসেন ফোনে জানান, ‘দুর্ঘটনার খবরটি সত্য। তবে নির্বাচনি সরঞ্জামসহ কর্মকর্তারা সবাই অন্য বাহনে করে কেন্দ্রে পৌঁছে গেছেন।’



সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন