ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

গাইবান্ধায় নির্বাচনি সরঞ্জামবাহী নসিমন দুর্ঘটনায় আহত ৩

গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশিত: ফেব্রুয়ারি ১১, ২০২৬, ০৫:০৭ পিএম
ছবি- রূপালী বাংলাদেশ

গাইবান্ধা সদর উপজেলা পরিষদ চত্বর থেকে জাতীয় নির্বাচনের জন্য নির্বাচনি সরঞ্জামবাহী একটি নসিমন উল্টে ২ নারীসহ তিন নির্বাচনি কর্মকর্তা আহত হয়েছেন।

বুধবার (১১ ফেব্রুয়ারি) দুপুরের পর গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কের হাসেমবাজার নামক স্থানে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, দুপুরে ঘাগোয়া ইউনিয়নের তালতলা নির্বাচনি কেন্দ্রে নসিমনযোগে সরঞ্জামসহ কর্মকর্তারা যাচ্ছিলেন। পথে হাসেমবাজার এলাকায় নসিমনের চাকা ফেটে যায়। এতে নসিমনটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায়। ঘটনায় ২ নারী ও তিন নির্বাচনি কর্মকর্তা আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে স্থানীয়ভাবে চিকিৎসা দেন।

এ বিষয়ে গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার লায়লাতুল হোসেন ফোনে জানান, ‘দুর্ঘটনার খবরটি সত্য। তবে নির্বাচনি সরঞ্জামসহ কর্মকর্তারা সবাই অন্য বাহনে করে কেন্দ্রে পৌঁছে গেছেন।’