× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২৮, ২০২৬, ১০:২৯ এএম

গাইবান্ধায় চলছে কবর খননের কাজ, দুপুরে দাফন

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: মার্চ ২৮, ২০২৬, ১০:২৯ এএম

চলছে কবর খননের কাজ। ছবি : সংগৃহীত

চলছে কবর খননের কাজ। ছবি : সংগৃহীত

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে একই পরিবারের ৩ জনসহ ৫ জন নিহতের মরদেহ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের নিজপাড়া গ্রামে পৌঁছেছে। 

শনিবার (২৮ মার্চ) সকাল সাড়ে ৮টার দিকে অ্যাম্বুলেন্সে করে তাদের গ্রামের বাড়িতে আনা হয়। ইতোমধ্যে কবর খননের কাজ চলছে। বাদ জোহর জানাজার পর পারিবারিক কবরস্থানে তাদের সমাহিত করা হবে।

একই পরিবারের একাধিক সদস্যসহ পাঁচজনের মৃত্যুতে পরিবার ও এলাকাজুড়ে নেমে এসেছে গভীর শোক। মরদেহ পৌঁছানোর সঙ্গে সঙ্গে স্বজনদের আহাজারিতে শোকের ছায়া নেমে আসে পুরো এলাকায়।

দুর্ঘটনায় নিহতরা হলেন- সুলতান মাহমুদ (২৮), নিজপাড়া (আমবাগান) গ্রামের আজিজার রহমানের ছেলে। তার চাচাতো বোন রিফা রেসা (২৪), আব্দুর রশিদের মেয়ে— তিনিও গার্মেন্টস কর্মী ছিলেন। নার্গিস আক্তার (৪২), তার শিশু ছেলে নিরব (১২) এবং নিরবের বড় ভাইয়ের শাশুড়ি, প্রতিবেশী দোলা বেগম (৪৫)। নার্গিস আক্তার ওই গ্রামের হামিদুজ্জামানের (হাম্বু) স্ত্রী। তারা একই পরিবারের সদস্য এবং পেশায় গার্মেন্টস শ্রমিক ছিলেন।

নিহত দোলা বেগম ঈদের ছুটিতে বাড়িতে এসে তার একমাত্র মেয়ে জুই আক্তারকে ঈদের দুই দিন পর বিয়ে দেন নিজপাড়া গ্রামের নাইম মিয়ার সঙ্গে।

রূপালী বাংলাদেশ

Link copied!