গাজীপুর মহানগরীর টঙ্গীতে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (২৫) এক যুবক নিহত হয়েছেন।
শনিবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে টঙ্গী রেলওয়ে স্টেশন উত্তর-পূর্ব অংশে লাশটি দেখতে পায় স্থানীয়রা।
পুলিশ জানায়, শনিবার সকালে স্থানীয় লোকজন ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যুর খবর জানায়। খবর পেয়ে টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির সদস্যরা লাশটি উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়। তবে তার মৃত্যুর বিষয়ে বিস্তারিত কোনো তথ্য জানতে পারেনি পুলিশ।
টঙ্গী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ আলী জিন্না বলেন, নিহত ওই যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তবে কোন ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য লাশটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।


