গাজীপুরের কালিয়াকৈরে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় এক ব্যক্তিকে আটক করে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার বোয়ালী ইউনিয়নের কোন্দাঘাটা এলাকায় এই অভিযান পরিচালনা করা হয় বলে জানান মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট।
মোবাইল কোর্ট সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় দিন বা রাতে অবৈধভাবে তিন ফসলের জমি এবং পাহাড়ি টিলা জমি থেকে দীর্ঘদিন ধরে মাটি কেটে নেওয়া হচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.এইচ.এম ফখরুল হোসাইন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহিম শাহরিয়ার নেতৃত্বে অভিযান চালিয়ে তাফসির নামে এক ভেক্যুর মালিককে আটক করা হয়। এ সময় মাটি ব্যবসায়ীরা দৌড়ে পালিয়ে যায়।
মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর সংশ্লিষ্ট ধারায় তার বিরুদ্ধে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনায় থানা পুলিশের একটি টিম সার্বিক সহযোগিতা প্রদান করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.এইচ.এম ফখরুল হোসাইন জানান, অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

-20251231230125.webp)
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন