× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৬, ১২:০৭ পিএম

গাজীপুরে যৌথ বাহিনীর অভিযানে মাদক, হাতবোমাসহ আটক ৩৫

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ২৩, ২০২৬, ১২:০৭ পিএম

যৌথ বাহিনীর অভিযানে আটকরা। ছবি : রূপালী বাংলাদেশ

যৌথ বাহিনীর অভিযানে আটকরা। ছবি : রূপালী বাংলাদেশ

গাজীপুরের টঙ্গীর এরশাদনগর ও হাজি মাজার এলাকার দুটি বস্তিতে যৌথ বাহিনীর টাস্কফোর্সের টানা আট ঘণ্টার অভিযানে বিপুল পরিমাণ মাদক, দেশি অস্ত্র, তিনটি হাতবোমাসহ ৩৫ জনকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) রাতে শুরু হওয়া এ অভিযান শুক্রবার (২৩ জানুয়ারি) ভোরে শেষ হয়।

অভিযান শেষে শুক্রবার সকালে টঙ্গীর হাজি মাজার বস্তিতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান গাজীপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক।

তিনি জানান, যৌথ বাহিনীর দুটি পৃথক দল সমন্বিতভাবে অভিযান চালিয়ে প্রায় এক কেজি হেরোইন, ৩৪৭ পিস ইয়াবা ট্যাবলেট, একাধিক দেশি অস্ত্র ও তিনটি হাতবোমা উদ্ধার করে। অভিযানে আটক ৩৫ জনকে পরে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আবু বক্কর সিদ্দিক আরও জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত এ ধরনের অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও যৌথ বাহিনীর এ ধরনের নৈমিত্তিক অভিযান অব্যাহত থাকবে।

রূপালী বাংলাদেশ

Link copied!