× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৬, ০৭:০০ পিএম

ইন্টারন্যাশনাল মেরিটাইম একাডেমির ১৪তম ব্যাচের পাসিং আউট

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৩০, ২০২৬, ০৭:০০ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

গাজীপুরের পুবাইলে অবস্থিত ইন্টারন্যাশনাল মেরিটাইম একাডেমির ১৪তম ব্যাচ প্রিসি ক্যাডেটদের পাসিং আউট অনুষ্ঠান জাঁকজমকপূর্ণ ও আনুষ্ঠানিক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ জানুয়ারি) সকালে একাডেমির স্থায়ী ক্যাম্পাসে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

অনুষ্ঠানে নটিক্যাল ও মেরিন ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে মোট ৭৯ জন ক্যাডেট সফলভাবে প্রশিক্ষণ সম্পন্ন করে উত্তীর্ণ হন। শৃঙ্খলাবদ্ধ কুচকাওয়াজ, পদক প্রদান ও সম্মাননা প্রদানের মধ্য দিয়ে ক্যাডেটদের দুই বছর মেয়াদি কঠোর প্রশিক্ষণের সমাপ্তি ঘটে।

ইন্টারন্যাশনাল মেরিটাইম একাডেমি দেশের বেসরকারি মেরিটাইম প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মধ্যে প্রথম। প্রতিষ্ঠানটি ২০১০ সালের ১ মার্চ প্রথম ব্যাচের পাসিং আউট অনুষ্ঠান আয়োজন করে। ধারাবাহিকভাবে একাডেমিটি মেরিটাইম শিক্ষায় দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। বর্তমানে প্রিসি ক্যাডেটের ১৫তম ব্যাচে ৭ জন এবং প্রিসি রেটিংসের ১০তম ব্যাচে ২৯ জন প্রশিক্ষণরত রয়েছেন।

একাডেমির প্রশিক্ষণ কার্যক্রম নৌপরিবহন অধিদপ্তরের অনুমোদিত পাঠ্যক্রম অনুযায়ী পরিচালিত হয়ে থাকে এবং এটি বাংলাদেশ মেরিটাইম ইউনিভার্সিটির অধিভুক্ত একটি শিক্ষাপ্রতিষ্ঠান। প্রশিক্ষণ শেষে ক্যাডেটরা মেসার্স হক অ্যান্ড সন্সের ব্যবস্থাপনায় স্বনামধন্য বিদেশি শিপিং কোম্পানিতে যোগদানের সুযোগ পাবেন এবং আন্তর্জাতিক বেতন কাঠামো অনুযায়ী কর্মজীবন শুরু করবেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন) মো. মুহিদুল ইসলাম।

এ ছাড়া নৌপরিবহন মন্ত্রণালয়, নৌপরিবহন অধিদপ্তর, মেরিন প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, মেরিন প্রশিক্ষক, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ এবং ক্যাডেটদের অভিভাবকরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে ইন্টারন্যাশনাল মেরিটাইম একাডেমির কমান্ড্যান্ট ক্যাপ্টেন জাকি আহাদ বলেন, মেরিটাইম খাতে দক্ষ জনবল তৈরি করতে একাডেমি নিরলসভাবে কাজ করে যাচ্ছে। তিনি একাডেমির প্রশিক্ষণ সুবিধা, আধুনিক অবকাঠামো ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অতিথিদের অবহিত করেন।

অনুষ্ঠানে কৃতিত্বপূর্ণ ক্যাডেটদের মাঝে পদক ও বৃত্তি প্রদান করা হয়। সার্বিক কৃতিত্বের জন্য স্বর্ণপদক অর্জন করেন নটিক্যাল ক্যাডেট মো. ফাহিম ফয়সাল। শ্রেষ্ঠ নটিক্যাল ক্যাডেট হিসেবে সিলভার পদক পান ক্যাডেট শেখ তাসবিহ কবির সম্পদ এবং শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ার ক্যাডেট হিসেবে সিলভার পদক অর্জন করেন ক্যাডেট মো. তানভিরুল ইসলাম।

পাশাপাশি ব্যবস্থাপনা পরিচালকের পক্ষ থেকে সার্বিক কৃতিত্বের জন্য দুই লাখ টাকা এবং শ্রেষ্ঠ নটিক্যাল ও শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ার ক্যাডেটকে এক লাখ টাকা করে বৃত্তির চেক প্রদান করা হয়।

ঐতিহ্যবাহী কুচকাওয়াজের মধ্য দিয়ে পাসিং আউট অনুষ্ঠানের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে। অনুষ্ঠানের শেষ পর্বে ইন্টারন্যাশনাল মেরিটাইম একাডেমির ডেপুটি কমান্ড্যান্ট ক্যাপ্টেন সুব্রত কুমার সাহা উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি করেন।

Link copied!