× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৬, ০৮:২৫ পিএম

গাজীপুরে দেড় ঘণ্টা রেলপথ ব্লকেড

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: জানুয়ারি ৩১, ২০২৬, ০৮:২৫ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

উপসহকারী প্রকৌশলী পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের ৩৩ শতাংশ কোটা দেওয়ার প্রতিবাদে গাজীপুরে ঢাকা-ময়মনসিংহ রুটে রেল ব্লকেড পালন করেছেন ডিপ্লোমা প্রকৌশলী ও শিক্ষার্থীরা। এতে ওই রুটে ট্রেন চলাচল দেড় ঘণ্টা বন্ধ থাকে। পরে আন্দোলনকারীরা সরে গেলে ফের ট্রেন চলাচল শুরু হয়।

শনিবার (৩১ জানুয়ারি) বিকেল সোয়া ৪টার দিকে জয়দেবপুর-শিমুলতলী রুটের মাঝির খোলা এলাকায় রেললাইন অবরোধ করে ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী সিল্ক সিটি এক্সপ্রেস ট্রেন আটকে দেন ডিপ্লোমা প্রকৌশলীরা।

জানা গেছে, সম্প্রতি উপসহকারী প্রকৌশলী পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের ৩৩ শতাংশ কোটা দেওয়া হয়েছে। ডিপ্লোমা প্রকৌশলীরা এর বিরোধিতা করছেন। পূর্ব ঘোষণা অনুযায়ী ডিপ্লোমা প্রকৌশলী কল্যাণ ফাউন্ডেশনের ব্যানারে বিক্ষোভের ডাক দেওয়া হয়। শুক্রবার (৩০ জানুয়ারি) তারা গাজীপুরের শিববাড়ি থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু করে চান্দনা চৌরাস্তায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেন। পরে তারা রেললাইন অবরোধের ঘোষণা দিয়ে মহাসড়ক ছেড়ে দেন৷ ঘোষিত কর্মসূচি অনুযায়ী বিকেলে তারা রেলপথে ব্লকেড করেন। 

ডিপ্লোমা প্রকৌশলীরা বলছেন, শিক্ষা মন্ত্রণালয়ের সাম্প্রতিক বিবৃতি কোনো কার্যকর সমাধান নয়। বিতর্কিত কমিটি বিলুপ্ত না হলে ডিপ্লোমা শিক্ষার্থীদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলতেই থাকবে। তারা দশম গ্রেডের উপসহকারী প্রকৌশলী ও সমমানের পদ শুধু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের জন্য সংরক্ষণ এবং সংশ্লিষ্ট সার্কুলারের বিরুদ্ধে দায়ের করা রিটের দ্রুত নিষ্পত্তির দাবি জানিয়েছেন।

জয়দেবপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার মুন্না বণিক বলেছেন, বিকেল সোয়া ৪টার দিকে ট্রেন আটকিয়ে বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা৷ এর পর থেকে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে আন্দোলনকারীরা সরে গেলে সন্ধ্যায় ট্রেন চলাচল শুরু হয়।

রূপালী বাংলাদেশ

Link copied!