× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ০৩:৪৩ পিএম

গাজীপুরে ১১-দলীয় জোটের সমাবেশে আলোচনায় নারী কর্মীরা

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৩, ২০২৬, ০৩:৪৩ পিএম

সমাবেশে উপস্থিত নারী কর্মীরা। ছবি : রূপালী বাংলাদেশ

সমাবেশে উপস্থিত নারী কর্মীরা। ছবি : রূপালী বাংলাদেশ

গাজীপুরের ঐতিহাসিক রাজবাড়ী মাঠে অনুষ্ঠিত ১১-দলীয় জোটের নির্বাচনি জনসভায় সবচেয়ে বেশি নজর কেড়েছেন নারী কর্মীরা। সমাবেশ শুরুর আগেই জেলার বিভিন্ন এলাকা থেকে মিছিল নিয়ে বিপুলসংখ্যক নারী কর্মীর উপস্থিতি মাঠে এক ভিন্ন মাত্রা যোগ করে।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুর থেকেই গাজীপুর জেলা ও মহানগরের বিভিন্ন থানা এবং ওয়ার্ড এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে নারী কর্মীরা সমাবেশস্থলে জড়ো হতে থাকেন। তাদের সুশৃঙ্খল উপস্থিতি ও সক্রিয় অংশগ্রহণ সমাবেশকে প্রাণবন্ত করে তোলে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

১১-দলীয় জোটের নেতাকর্মীরা জানান, সমাবেশের অন্যতম চমক হিসেবেই নারী কর্মীদের ব্যাপক উপস্থিতির বিষয়টি আগে থেকেই জানানো হয়েছিল। তারা বলেন, নারী সমাজকে সঙ্গে নিয়েই আগামী দিনের রাজনৈতিক পথচলা এগিয়ে নিতে চায় ১১-দলীয় জোট।

নেতাকর্মীরা আরও জানান, সমাবেশে ডা. শফিকুর রহমান নারীকর্মীদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনামূলক বক্তব্য দেবেন। পাশাপাশি গাজীপুর জেলার পাঁচটি সংসদীয় আসনে ১১-দলীয় জোটের মনোনীত প্রার্থীরাও এ জনসভায় উপস্থিত থাকবেন।

সমাবেশস্থলে আগত নেতাকর্মীরা ইসলামি সংগীত পরিবেশনের মধ্য দিয়ে সময় পার করছেন। ইতোমধ্যে বিপুলসংখ্যক নারী কর্মী মাঠে অবস্থান নিয়েছেন। রেলগেট থেকে শুরু করে রাজবাড়ী মাঠ পর্যন্ত সমাবেশস্থলের নিরাপত্তা ও শৃঙ্খলা রক্ষায় জোটের নিজস্ব স্বেচ্ছাসেবক দল দায়িত্ব পালন করছে।

গাজীপুর জেলা জামায়াতের আমির ডা. জাহাঙ্গীর আলম বলেন, এই সমাবেশ অতীতের সব রেকর্ড ভেঙে দেবে। আপনারা নিজের চোখেই দেখছেন, জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে নারী কর্মীরা মিছিল নিয়ে উপস্থিত হচ্ছেন। আমাদের আমির ডা. শফিকুর রহমান খুব শিগগিরই সমাবেশে যোগ দেবেন।

তিনি আরও বলেন, নারীকর্মীদের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ প্রমাণ করে, রাজনৈতিক সচেতনতা ও আন্দোলনে নারীরা এখন অগ্রণী ভূমিকা পালন করছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!