× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০১:৪৯ পিএম

গাজীপুরে নির্বাচনি নিরাপত্তায় আনসার-ভিডিপির প্রস্তুতি সমাবেশ

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ৭, ২০২৬, ০১:৪৯ পিএম

সমাবেশে আনসার বাহিনী। ছবি : রূপালী বাংলাদেশ

সমাবেশে আনসার বাহিনী। ছবি : রূপালী বাংলাদেশ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গাজীপুরে নির্বাচনি নিরাপত্তা প্রস্তুতির অংশ হিসেবে সমাবেশ করেছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। নির্বাচনে জেলার ভোটকেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে প্রায় ১২ হাজার আনসার ও ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন।

শনিবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে গাজীপুরের জয়দেবপুর শহীদ বরকত স্টেডিয়ামে আয়োজিত এই প্রস্তুতিমূলক সমাবেশে জেলার বিভিন্ন ইউনিট থেকে আগত আনসার ও ভিডিপি সদস্যরা অংশ নেন।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

এ সময় তিনি জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোট অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আনসার ভিডিপি সদস্যদের করণীয় বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন। ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করা, ভোটারদের সহায়তা প্রদান, শৃঙ্খলা বজায় রাখা এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন।

মহাপরিচালক বলেন, নির্বাচনের দিন ভোটাররা যেন নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেই পরিবেশ নিশ্চিত করাই আনসার ও ভিডিপি সদস্যদের প্রধান দায়িত্ব। এ জন্য পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান তিনি।

তিনি জানান, গাজীপুর জেলার নির্বাচনি এলাকায় প্রায় ১২ হাজার আনসার ভিডিপি সদস্য মোতায়েন থাকবে এবং নির্বাচনকালে সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে তারা অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে কাজ করবে।

রূপালী বাংলাদেশ

Link copied!