× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ০৬:০১ পিএম

মহাসড়কের পাশে মিলল মানুষের কাটা হাত

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ০৬:০১ পিএম

ছবি : রূপালী বাংলাদেশ

ছবি : রূপালী বাংলাদেশ

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত মানুষের কাটা হাত উদ্ধার করেছে থানা পুলিশ। পুলিশের ধারণা, কাটা হাতটি কোনো পুরুষের।

রোববার (১৫ ফেব্রুয়ারি) সকালে উপজেলার চন্দ্রা সিপির গেট এলাকা থেকে ওই হাতটি উদ্ধার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, রোববার সকালে সাড়ে ৮টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা সিপির গেটের বিপরীতে মানুষের কাটা হাত দেখতে পায় এলাকাবাসী। পরে বিষয়টি ৯৯৯-এ ফোন করে পুলিশকে জানালে ঘটনাস্থল থেকে ওই কাটা হাত উদ্ধার করে পুলিশ। তবে এ বিষয়ে থানায় কোনো অভিযোগ জমা পড়েনি। পুলিশর ধারণা, কাটা হাতটি কোনো পুরুষ মানুষের- বয়স আনুমানিক ৩৫ বছর হতে পারে। তবে এটা জীবিত না মৃত মানুষের হাত এটা জানা যায়নি। এ ঘটনার পর আশপাশের বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়েও কোনো দেহ উদ্ধার করতে পারেনি পুলিশ। ঘটনাস্থলে নিরাপত্তা জোরদার করা হয়েছে। তবে মানুষের মনে আতঙ্ক বিরাজ করছে।

কালিয়াকৈর থানার ওসি খন্দকার নাসির উদ্দিন জানান, একটি মানুষের কাটা হাত উদ্ধার করা হয়েছে। তবে এখনো পর্যন্ত এ বিষয়ে কেউ কোনো অভিযোগ করেনি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

রূপালী বাংলাদেশ

Link copied!