ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

চাঁদাবাজির ঘটনায় মাহবুল গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: মার্চ ৩, ২০২৬, ০৩:৪৬ পিএম
গ্রেপ্তার মাহবুল। ছবি : রূপালী বাংলাদেশ

গাজীপুর মেট্রোপলিটন বাসন থানা পুলিশ চাঁদাবাজির ঘটনায় অভিযানে চালিয়ে এজাহারনামীয় আসামি মাহবুলকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, গত ১ মার্চ ২০২৬ রাত আনুমানিক ৯টা ৫০ মিনিটে বাসন থানাধীন দিঘিরচালা এলাকায় চাঁদাবাজির একটি ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

এ ঘটনায় ভুক্তভোগী সোহাগী (৩০) থানায় অভিযোগ দায়ের করলে বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত শুরু করে পুলিশ।

অভিযোগের ভিত্তিতে বাসন থানা পুলিশ অভিযান চালিয়ে গেল রাতে চান্দনা চৌরাস্তা এলাকা থেকে আসামি মাহবুলকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।