গাজীপুর মহানগরীর বাসন থানা এলাকায় অভিযান চালিয়ে দেশীয় অস্ত্রসহ ছিনতাইয়ের প্রস্তুতিকালে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৮ মার্চ) দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, বাসন থানাধীন ইসলামপুর এলাকার একটি স্থানে কয়েকজন ব্যক্তি ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছে—এমন তথ্য পেয়ে রাত সাড়ে ১২টার দিকে অভিযান চালানো হয়। এ সময় পুলিশ উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে ধাওয়া দিয়ে ছয়জনকে আটক করা হয়।
আটক ব্যক্তিদের কাছ থেকে পাঁচটি লোহার তৈরি রামদা ও একটি লোহার রড উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মেহেদী হাসান (২০), হৃদয় (২৪), জিহাদ (২৪), ফয়সাল (১৮), শরিফ (২৪) ও আলী হাসান (২৪)।
এ বিষয়ে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ-এর উপপুলিশ কমিশনার (মিডিয়া) এক প্রেস বিজ্ঞপ্তিতে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

