× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৫, ২০২৬, ০৪:১১ পিএম

সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর হামলা

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৫, ২০২৬, ০৪:১১ পিএম

অভিযুক্ত রিয়াজ মাহমুদ তালুকদার।

অভিযুক্ত রিয়াজ মাহমুদ তালুকদার।

মাদকবিরোধী সংবাদ প্রকাশের জেরে গাজীপুরে এক সাংবাদিক ও তার পরিবারের সদস্যদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গাজীপুর জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি সদস্য রিয়াজ মাহমুদ তালুকদার (রিয়াজ মেম্বার) এবং তার সহযোগীদের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা যায়, দৈনিক কালবেলা পত্রিকার কোনাবাড়ী প্রতিনিধি মো. মানিক গত ২৩ মার্চ বরাব দক্ষিণপাড়া এলাকায় মাদক ও অসামাজিক কার্যকলাপ নিয়ে একটি সংবাদ প্রকাশ করেন। এ সংবাদের জের ধরে অভিযুক্ত রিয়াজ মাহমুদ তালুকদারের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

এর ধারাবাহিকতায় ২৪ মার্চ দুপুরে পেশাগত দায়িত্ব পালনের উদ্দেশ্যে কোনাবাড়ীর দিকে যাওয়ার পথে কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া বেগমপুর কলেজ গেট বাজার এলাকায় সাংবাদিক মানিকের পথরোধ করা হয়। এ সময় রিয়াজ মাহমুদ তালুকদার, তার ছেলে রাশেদ তালুকদারসহ ৬-৭ জন সহযোগী লোহার রড, লাঠি ও দেশীয় অস্ত্র দিয়ে তার ওপর হামলা চালায়।

হামলায় সাংবাদিক মানিক গুরুতর আহত হন। তার ডান হাতের একটি আঙুল ভেঙে যায়। এ সময় তার সঙ্গে থাকা ৯ বছরের মেয়ে মাহি বাবাকে রক্ষা করতে গেলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে। পরবর্তীতে ঘটনাস্থলে উপস্থিত হন মানিকের স্ত্রী কাকলি ও চাচাতো ভাই রাসেল (৩২)। তারা প্রতিবাদ করলে তাদের ওপরও হামলা চালানো হয়। এতে রাসেল গুরুতর আহত হন।

অভিযোগে আরও বলা হয়, হামলার সময় সাংবাদিক মানিকের দুটি মোবাইল ফোন, মানিব্যাগ, পরিচয়পত্রসহ একটি ব্যাগ এবং নগদ প্রায় ২৭ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়। এ ছাড়া তার স্ত্রীর গলায় থাকা স্বর্ণের চেইনও নিয়ে যায় হামলাকারীরা। স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তারা বর্তমানে সেখানে চিকিৎসাধীন।

প্রত্যক্ষদর্শীরা জানান, হামলার সময় অভিযুক্তরা ভয়ভীতি প্রদর্শন করে এবং ভবিষ্যতে বিষয়টি নিয়ে বেশি বাড়াবাড়ি করলে ঘরবাড়ি পুড়িয়ে দেওয়াসহ প্রাণনাশের হুমকি দেয়। এ ঘটনায় সাংবাদিক মানিকের স্ত্রী কাকলি বাদী হয়ে কালিয়াকৈর থানায় রিয়াজ মাহমুদ তালুকদার, রাশেদ তালুকদার, রিনা বেগম, রকি, সবুজ হোসেনসহ ছয়জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ভুক্তভোগী সাংবাদিক মানিক বলেন, আমি পেশাগত দায়িত্ব পালন করে সমাজের অসঙ্গতি তুলে ধরেছি। এর জের ধরেই পরিকল্পিতভাবে আমার ও আমার পরিবারের ওপর হামলা চালানো হয়েছে। আমি এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

এ বিষয়ে কালিয়াকৈর থানার ওসি খন্দকার নাসির উদ্দিন জানান, তিনি ছুটিতে থাকলেও বিষয়টি অবগত হয়েছেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ডিউটি অফিসারকে নির্দেশনা ‍দিয়েছেন।

স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত রিয়াজ মাহমুদ তালুকদার দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাব বিস্তার করে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত। তার ভয়ে অনেকেই মুখ খুলতে সাহস পান না। এ ঘটনায় দোষীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এলাকাবাসী।

Link copied!