× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৭, ২০২৬, ০৪:৪০ পিএম

গাজীপুরে অজ্ঞাত কঙ্কাল, তদন্তে পুলিশ

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: মার্চ ২৭, ২০২৬, ০৪:৪০ পিএম

ছবি: রূপালী বাংলাদেশ

ছবি: রূপালী বাংলাদেশ

গাজীপুর সিটি করপোরেশনের গাছা থানাধীন কামারজুড়ি এলাকায় ময়লার স্তূপ থেকে একটি মানব কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৭ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে স্থানীয়দের দেওয়া খবরের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে কঙ্কালটি উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কামারজুড়ি এলাকার ময়লার স্তূপের পাশে একটি মানুষের কঙ্কাল পড়ে থাকতে দেখে এলাকাবাসী। বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলে স্থানীয়রা তাৎক্ষণিক গাছা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কঙ্কালটি উদ্ধার করে।

গাছা থানার এসআই শহিদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কঙ্কালটি অনেক দিন আগের। তবে কঙ্কালটির পরিচয় এখনো নিশ্চিত করা যায়নি। মৃত্যুর কারণ সম্পর্কেও কোনো সুস্পষ্ট ধারণা পাওয়া যায়নি।

তিনি আরও জানান, উদ্ধার করা কঙ্কালটি ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান এবং কঙ্কালের পরিচয় শনাক্তে পুলিশ কাজ করছে। পাশাপাশি এটি কোনো হত্যাকাণ্ড কি না নাকি অন্য কোনো কারণে মৃত্যু হয়েছে তা খতিয়ে দেখতে তদন্ত অব্যাহত রয়েছে।

এদিকে, এমন ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ও উদ্বেগ বিরাজ করছে। দ্রুত রহস্য উদঘাটনের দাবি জানায় এলাকাবাসী।

রূপালী বাংলাদেশ

Link copied!