× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৬, ০১:২৮ পিএম

কারাগার থেকে মুক্তি পেলেন সেই যুব মহিলা লীগ নেত্রী

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২২, ২০২৬, ০১:২৮ পিএম

কারাফটকে শিল্পী বেগম। ছবি : রূপালী বাংলাদেশ

কারাফটকে শিল্পী বেগম। ছবি : রূপালী বাংলাদেশ

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় মহিলা কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন যুব মহিলা লীগের নেত্রী মোসা. শিল্পী বেগম। এ সময় তার সঙ্গে ছিল দেড় মাস বয়সী কন্যাসন্তান কাইফা ইসলাম।

বুধবার (২২ এপ্রিল) দুপুর ১২টার দিকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান তিনি।

মুক্তি পেয়ে কারাফটকে শিল্পী বেগম বলেন, আমাকে পুলিশ ধরতে চায়নি, বিএনপির লোকজন আমাকে ধরিয়ে দিয়েছে। এ সময় সুমন নামের এক যুবদল নেতাকে দোষারোপ করে তিনি বলেন, আমার কারাবরণের জন্য যুবদল নেতা সুমন দায়ী।

তিনি আরও বলেন, আমি আওয়ামী লীগ করি, কিন্তু কোনো পদ-পদবি নেই। আমাকে মুক্তি দেওয়া হয়েছে, এজন্য আমি আইনের প্রতি কৃতজ্ঞ।

এর আগে মঙ্গলবার (২১ এপ্রিল) রাত ৮টার দিকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক মোস্তাফিজুর রহমান তার জামিন মঞ্জুর করেন।

এদিকে ওই নেত্রীকে কাশিমপুর কারাগার থেকে নিতে তার সহকর্মীরা সকাল থেকেই কারাগারের ফটকে অপেক্ষা করেন।

তেজগাঁও এলাকার শ্রমিক লীগ নেতা আলমগীর হোসেন বলেন, তিনি আমাদের এলাকার বড় বোন। একসঙ্গে রাজনীতি করেছি। তাঁর সঙ্গে যে অন্যায় হয়েছিল, তা মিডিয়ার মাধ্যমে প্রচারের কারণে আদালত মানবিক দিক বিবেচনায় জামিন দেন। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল।

উল্লেখ্য, গত সোমবার (২০ এপ্রিল) রাতে গোপন সংবাদের ভিত্তিতে তেজগাঁও থানার রেলওয়ে কলোনি স্টেশন রোডের নিজ বাসা থেকে শিল্পী বেগমকে গ্রেপ্তার করে পুলিশ।

পরে মঙ্গলবার রাতে শিল্পী বেগম তাঁর দেড় মাস বয়সী দুগ্ধপোষ্য কন্যা সন্তান কাইফা ইসলাম সিমরানকে সঙ্গে নিয়ে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে যান।

Link copied!