× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৬, ০৭:৪২ পিএম

সারা দেশে জাতীয় বিশ্ববিদ্যালয়ের সম্মান প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

গাজীপুর প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৫, ২০২৬, ০৭:৪২ পিএম

ছবি: রূপালী বাংলাদেশ

ছবি: রূপালী বাংলাদেশ

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা সারা দেশে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত এই ভর্তি পরীক্ষায় অংশ নেয় বিপুলসংখ্যক শিক্ষার্থী, যা উচ্চশিক্ষায় ভর্তিচ্ছুদের ব্যাপক আগ্রহেরই প্রতিফলন।

শনিবার (২৫ এপ্রিল) সকাল ১১টায় শুরু হওয়া এই পরীক্ষা দেশের ১৩৮টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয় এবং বেলা ১২টায় শেষ হয়। এক ঘণ্টাব্যাপী এমসিকিউ (বহুনির্বাচনি) পদ্ধতিতে নেওয়া এ পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা নির্ধারিত সময়ে কেন্দ্রে উপস্থিত হয়ে শান্তিপূর্ণভাবে পরীক্ষায় অংশ নেয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, দেশের ৮৮০টি কলেজে ভর্তির জন্য চলতি শিক্ষাবর্ষে মোট ৪ লাখ ৫৩ হাজার ১৪৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেছেন। এর মধ্যে সরকারি কলেজ রয়েছে ৩৭৫টি এবং বেসরকারি কলেজ ৫০৫টি। আসনসংখ্যার তুলনায় বিপুল সংখ্যক শিক্ষার্থীর অংশগ্রহণ ভর্তিযুদ্ধকে আরও প্রতিযোগিতামূলক করে তুলেছে।

পরীক্ষা কেন্দ্র বণ্টনে দেখা যায়, ১৩৮টি কেন্দ্রের মধ্যে ঢাকা মহানগরীতে রয়েছে ১৮টি, ঢাকা বিভাগে ২৭টি, বরিশাল বিভাগে ১৩টি, চট্টগ্রাম বিভাগে ২৩টি, খুলনা বিভাগে ১৮টি, রাজশাহী বিভাগে ১৭টি, রংপুর বিভাগে ১৩টি এবং সিলেট বিভাগে ৯টি কেন্দ্র। প্রতিটি কেন্দ্রে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয় এবং প্রশাসনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা নিশ্চিত করা হয়।

এদিকে, সকালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহ গাজীপুরের টঙ্গী সরকারি কলেজ কেন্দ্র পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি পরীক্ষাকার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। তিনি পরীক্ষার সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন।

পরীক্ষা শেষে কেন্দ্র থেকে বের হয়ে শিক্ষার্থীরা প্রশ্নপত্র ও সার্বিক ব্যবস্থাপনা নিয়ে সন্তোষ প্রকাশ করেন। অনেকেই জানান, প্রশ্নপত্র তুলনামূলকভাবে মানসম্মত ও ভারসাম্যপূর্ণ ছিল। কোথাও কোনো বড় ধরনের অনিয়ম বা বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সুষ্ঠু, নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন হয়েছে। ফলাফল প্রকাশের পর মেধাতালিকার ভিত্তিতে শিক্ষার্থীদের ভর্তির কার্যক্রম শুরু হবে।

রূপালী বাংলাদেশ

Link copied!