× UCB Sticker Card
বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


En Bn

টঙ্গী প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৬, ০১:৩১ পিএম

টঙ্গীতে বাবা-ছেলের মরদেহ উদ্ধার

টঙ্গী প্রতিনিধি

প্রকাশিত: এপ্রিল ২৬, ২০২৬, ০১:৩১ পিএম

ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

গাজীপুর মহানগরীর টঙ্গীতে বাবা ও তার ছেলের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৬ এপ্রিল) ভোরে টঙ্গী পূর্ব থানাধীন বনমালা রেললাইন ও সংলগ্ন আবাসিক এলাকায় এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

নিহতরা হলেন- টঙ্গীর বনমালা এলাকার বাসিন্দা মো. সোহেল রানা এবং তার ছোট ছেলে সাকিব হোসেন। সাকিব উত্তরা এলাকার একটি বেসরকারি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

স্থানীয় সূত্রে জানা যায়, রোববার ভোরে বনমালায় নিজ বাসার একটি কক্ষ থেকে সাকিব হোসেনের লাশ উদ্ধার করা হয়। এ সময় তার মুখে কাপড় গুঁজে দেওয়া ছিল এবং হাতের রগ কাটা অবস্থায় তাকে পাওয়া যায়, যা ঘটনাটিকে রহস্যজনক করে তুলেছে।

অপরদিকে, একই সময়ের মধ্যে সাকিবের বাবা সোহেল রানার লাশ বনমালা রেললাইনের পাশ থেকে উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ছেলেকে হত্যার পর সোহেল রানা আত্মহত্যা করেছেন। তবে ঘটনাটির প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত চালিয়ে যাচ্ছে। এ ঘটনায় নিহতের বড় ছেলে মো. সোহানকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

ঘটনার পর দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ তাহেরুল হক চৌহান বলেন, বনমালা এলাকায় একটি বাসা থেকে কলেজছাত্র সাকিব হোসেনের লাশ এবং রেললাইনের পাশ থেকে তার বাবা সোহেল রানার লাশ উদ্ধার করা হয়েছে।

বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

রূপালী বাংলাদেশ

Link copied!